Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জেনারেল ক্যাটাগরিতেই এবার চাকরি পাবেন ওরাও! মন্ত্রিসভার বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত মমতার

রূপান্তরকামীদের চাকরি দেওয়া নিয়ে বড়সড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় বিধানসভাতে। যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। আর সেই বৈঠকই রূপান্তরকামীদের চাকরি দেওয়া নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হ

রূপান্তরকামীদের চাকরি দেওয়া নিয়ে বড়সড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় বিধানসভাতে। যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। আর সেই বৈঠকই রূপান্তরকামীদের চাকরি দেওয়া নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে। নয়া এই সিদ্ধান্ত আরও কোনও বিভাজন থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত মমতার

শুধু তাই নয়, এই সিদ্ধান্তে খুশি রূপান্তরকামীরা।

জানা যাচ্ছে, এবার থেকে জেনারেল ক্যাটেগরিতেই রূপান্তরকামীদের চাকরি পাবেন। এজন্যে আলাদা কোনও বিভাজন থাকবে না। মন্ত্রিসভার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই রূপান্তরকামীদের চাকরি পাওয়া নিয়ে একটা জটিলতা ছিল। যদিও ট্রান্সজেন্ডার উন্নয়ন বোর্ড তৈরি করা হলেও তাদের কাজ নিয়ে রুপান্তকারী মানুষের মধ্যেই প্রশ্ন উঠেছে। বিশেষ করে রুপান্তকারীদের ক্ষমতায়ন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেখানে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।

এই সিদ্ধান্তে খুশি রাজ্যের রুপান্তকারীরা। দীর্ঘদিন ধরেই এই বিষয়ে আন্দোলন চালিয়ে আসছিলেন রুপান্তকারীরা। অবশেষে আসল সাফল্য!

বলে রাখা প্রয়োজন, সুপ্রিম কোর্টের এই সংক্রান্ত একটি নির্দেশ রয়েছে। কার্যত ঐতিহাসিক নির্দেশ রয়েছে। যেখানে রুপান্তরকামীদের তৃতীয় লিঙ্গে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, তাঁদের ক্ষমতায়ন ইস্যুতেও কথা বলা হয়েছে সেখানে। এমনকি তৃতীয় লিঙ্গভুক্তদের চাকরিতে সংরক্ষণের কথাও বলা হয়েছে সেই সুপ্রিম নির্দেশ।

সমাজের পিছিয়ে পড়া শ্রেণির মানুষের যেমন সংরক্ষণের কথা বলা হয়েছে তেমনই রুপান্তকারীদের চাকরিতে সংরক্ষণের কথা বলা হয়েছে। কিন্তু এই বিষয়ে অনেক রাজ্যই পিছিয়ে রয়েছে। তবে একাধিক রাজ্যই রুপান্তকারীদের কর্মসংস্থানের উপর নজর দিয়েছে। একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে জেনারেল ক্যাটেগরিতে যেভাবে রূপান্তরকামীদের চাকরি পাওয়ার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়েছে তাঁকে স্বাগত জানিয়েছে সবপক্ষই। বলে রাখা প্রয়োজন, রুপান্তরকামীদের জন্যে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রুপান্তরকামী এক জনকে কলেজে অধ্যক্ষগ পদে নিয়োগ করে পথ দেখিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

ফের একবার যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের। মন্ত্রিসভার মতে, এই সিদ্ধান্ত ঐতিহাসিক। তবে আগামী বাজেটে এই সংক্রান্ত বিল আনা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রি সভা। আর সেই বিল পাশ করানো হবে বঙ্গ বিধানসভার অধিবেশনে। আর এরপরেই সাধারণ ক্যাটাগরিতে চাকরির সুযোগ পাবেন রুপান্তকামীরা। সরকারি চাকরিতেও আবেদন জানাতে পারবেন তাঁরা।

ফলে পাকাপাকিভাবে এই সিদ্ধান্ত কার্যকর হতে আর কয়েকটা মাস লাগবে বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+