বাংলাকে উচ্চতর অবস্থানে নিয়ে যাব, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ১০ বছর পূর্তিতে প্রতিশ্রুতি মমতার
বাংলাকে উচ্চতর অবস্থানে নিয়ে যাব, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ১০ বছর পূর্তিতে প্রতিশ্রুতি মমতার
মুখ্যমন্ত্রী (chief minister) হিসেবে ১০ বছর পূরণ করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। যা নিয়ে এদিন নিজেই টুইট করেছেন তিনি। রাজ্যের মানুষের সেবা করতে এবং রাজ্যের উন্নতিতে দিশা দিতেই নতুন পথে যাত্রা শুরু করেছিলেন বলে জানিয়েছেন।

বাংলার মা-মাটি-মানুষকে ধন্যবাদ
এদিন মুখ্যমন্ত্রী টুইটে বাংলার মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত ২০১১-র আগেই তৃণমূলের স্লোগানগুলির অন্যতম ছিল মা-মাটি-মানুষ। যা এখনও বজায় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মা-মাটি-মানুষ তাঁকে সবসময় আশীর্বাদ করেছেন এবং তাঁকে বিশ্বাস করেছেন।

বাংলাকে উচ্চতর অবস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী হিসেবে ১০ বছর পূর্তি উপলক্ষে বাংলাকে উচ্চতর অবস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রসঙ্গত এবারের নির্বাচনের আগে তৃণমূলের দেওয়া প্রতিশ্রুতি এমন অনেক কিছু ছিল যা পূরণ করতে পারলে বাংলাকে উচ্চতর অবস্থানে নিয়ে যাওয়া যায়। এর মধ্যে ছিল ৫ বছরে প্রতিবছর ৫ লক্ষ করে নতুন কর্মসংস্থান ও বেকারত্বের হার অর্ধেক করা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া, ৫ বছরে ২ হাজার বড় শিল্প তৈরি করা, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করার পাশাপাশি শিক্ষকদের সংখ্যা দ্বিগুণ করার মতো বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

৫ মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ
বিজেপিকে পর্যুদস্ত করার পরে এবারের ৫ মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০১৬-র ২৭ মে তিনি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন কেশরীনাথ ত্রিপাঠী।

২০১১-র ২০ মে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ
২০১১-র ২০ মে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঐতিহাসিক দিন। ওই দিন ৩৪ বছরের বাম শাসন শেষে মুখ্যমন্ত্রী হিসেবে সপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১.০৫-এ রাজভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন রাজ্যপাল এমকে নারায়ণন। সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ৩৫ জন বিধায়ক। কালীঘাটে পুজো দিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন রাজভবনে। শপথ গ্রহণের পরে তিনি হেঁটেই যান রাইটার্সে। সেদিনই প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিঙ্গুরের জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications