নন্দীগ্রামে জিতব আমিই, ৯০ শতাংশ ভোট পাবে তৃণমূল কংগ্রেস, বয়াল থেকে বেরিয়েই আত্মবিশ্বাসী বার্তা মমতার

নন্দীগ্রামে জিতব আমিই, ৯০ শতাংশ ভোট পাবে তৃণমূল কংগ্রেস, বয়াল থেকে বেরিয়েই আত্মবিশ্বাসী বার্তা মমতার

নন্দীগ্রাম নিয়ে আমি চিন্তিত নই। আমিই জিতব। ৯০ শতাংশ ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। বয়ালের বুথ থেকে বেরিয়েই ভিক্ট্রি সাইন দেখিয়ে বার্তা মমতার। তিনি অভিযোগ করেছেন নন্দীগ্রামের বয়ালে গণতন্ত্রের উপর আক্রমণ করা হয়েছে। ভোট গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। সেখানে ভোটারদের আটকে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপি প্রার্থীর সুবিধা করে দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমিই জিতব

আমিই জিতব

নন্দীগ্রামের বয়ালের বুথ থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আত্মবিশ্বাসের সঙ্গে মমতা জানান,নন্দীগ্রাম নিয়ে তিনি চিন্তিত নই, গণতন্ত্র নিয়ে চিন্তিত। নন্দীগ্রামে আমিই জিতব। দুই দফায় ৩০টি করে মোট ৬০টি আসনে ভোট হয়েছে। সবগুলিতে জিতবে তৃণমূল কংগ্রেস। ৯০ শতাংশ ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। বয়াল থেেক বেরিয়েই আত্মবিশ্বাসী মমতা।

কমিশনকে নিশানা মমতার

কমিশনকে নিশানা মমতার

সাংবাদিক বৈঠকে মমতা অভিযোগ করেছেন নির্বাচন কমিশন বিজেপি প্রার্থীকে সাহায্য করছেন। প্রায় ৬৩টি অভিযোগ তিনি কমিশনকে জানিয়েছেন কিন্তু কোনও ব্যবস্থা নির্বাচন কমিশন নেয়নি। এক প্রকার বিজেপির হয়ে কাজ করছে কমিশন এমনই অভিযোগ করেছেন মমতা। বিজেপির মিছিলে মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি হয়েছে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। কমিশনকে সেদিক গুলি খতিয়ে দেখার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরপেক্ষ ভাবে কাজ করুক নির্বাচন কমিশন।

মোদীকে নিশানা মমতার

মোদীকে নিশানা মমতার

বয়ালে সাংবাদি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন প্রতি দফার ভোটের দিন কেন প্রধানমন্ত্রী সভা করছেন প্রশ্ন তুলেছেন মমতা। ভোটের দিন গুলিতে বাংলায় মিটিং করে নির্বাচনী বিধি ভঙ্গ করছেন তিনি। এমন অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বয়ালে চিটিংবাজি করেছে বিেজপি। বন্দুক নিয়ে বসে থেকে ভোটারদের ভোট গিতে দেয়নি তারা। সেকারণেই তিনি মানুষের কাছে ছুটে এসেছিলেন বলে জানিয়েছেন।

 বুথে আটকে মমতা

বুথে আটকে মমতা

নন্দীগ্রামের বয়ালে ৭ নম্বর বুথে আটকে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি ভোট লুঠ করছে অভিযোগ আসছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। সেখান থেকেই নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে কথা বলেন মমতা। তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেছেন বাইরে থেকে গুণ্ডা নিয়ে এসে রাত থেকে ভয় দেখানো হচ্ছে। তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে আসেন নন্দীগ্রামের বিশেষ পুলিশ পর্যবেক্ষক নগেন্দ্র ত্রিপাঠি। ভোটারদের নিরাপত্তার আশ্বাস দেওয়ার পর মমতা সেখান থেকে বেরিয়ে আসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+