সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে দলকে বার্তা মমতার! নিশানা কাদের, জল্পনা তৃণমূলে
তৃণমূলের (Trinamool Congress) জাতীয় কর্মসমিতির পদাধিকারীদের দায়িত্ব বন্টনের পাশাপাশি বেশ কিছু বিষয়ে নিজের মতামতও ব্যক্ত করেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তিনি একদিকে যেমন বলেছেন, ওল্ড অলওয়েজ গোল্ড
তৃণমূলের (Trinamool Congress) জাতীয় কর্মসমিতির পদাধিকারীদের দায়িত্ব বন্টনের পাশাপাশি বেশ কিছু বিষয়ে নিজের মতামতও ব্যক্ত করেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তিনি একদিকে যেমন বলেছেন, ওল্ড অলওয়েজ গোল্ড। নতুনের সঙ্গে পুরনোর সমন্বয় করে এদিয়ে যেতে বলেছেন তিনি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া (social media) নিয়ে বার্তা দিয়েছেন দলের নেতাদের।

পুরনো ও নতুনের সমন্বয় রক্ষা
মমতা বন্দ্যোপাধ্যায় দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে নির্দেশ দিয়েছেন, নতুন ও পুরনোর মধ্যে সমন্বয় রক্ষা করে এগিয়ে যেতে হবে। পাশাপাশি তিনি বলেছেন ওল্ড অলওয়েজ গোল্ড। দলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। এই রাজ্যে নিজেদের প্রাধান্য রেখেই জাতীয় পর্যায়ে ঝাঁপাতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। দলে নবীনদের প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনগুলিতে ভাল ফল করতে হবে
গোয়ায় লড়াই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ওখানকার মানুষ বিজেপিকে চায় না। তবে সেখানে আগামী দিনে তৃণমূল ভাল ফল করবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। গোয়ায় আরও বেশি সংখ্যক মানুষের কাছে তৃণমূলকে পৌঁছতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি সামনের পুরনির্বাচনগুলিতে আরও ভাল ফল করতে হবে বলেও তিনি দলের নেতানেত্রীদের বলেছেন।

সোশ্যাল মিডিয়া নিয়ে
দলের অনেক নেতাই সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন, নিজের প্রচারের জায়গায় হিসেবে। এলাকায় নিজের কর্মকাণ্ডের কথা তুলে ধরছেন তাঁরা। এক্ষেত্রে কোথাও যেন, দলের প্রচারে খামতি থেকে যাচ্চে। সাম্প্রতিক সময়ে মদন মিত্রের মতো নেতাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কোনও কোনও বিষয়ে দলের বিরুদ্ধে মত প্রকাশ করতেও দেখা গিয়েছে। তা নজর এড়ায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তিনি বলেছেন সোশ্যাল মিডিয়ায় ব্যক্তি প্রচার নয়, চাই দলের প্রচার করতে হবে।

ফের নিজের পদেই অভিষেক
দলে জরুরি বৈঠক ডেকে সব ধরনের পদের অবলুপ্তির কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে গত ১২ ফেব্রুয়ারি তৃণমূলের জাতীয় কর্মসমিতি গঠন করে দিয়েছিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ২০ জনের নাম ছিল সেখানে। তবে জাতীয় কর্মসমিতির বৈঠকে দলে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্যদের গুরুত্ব যেমন বাড়ানো হয়েছে, ঠিক তেমনই ভিন রাজ্যে দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে আনার কথাও জানিয়েছেন তিনি। যদিও এনিয়ে কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি।












Click it and Unblock the Notifications