Mamata Banerjee: আইভি ইঞ্জেকশন নিচ্ছি, ভালো করে হাঁটতে পারছি না! ভার্চুয়ালে পুজো উদ্বোধন করে আক্ষেপ মমতার
Mamata Banerjee: আপাতত বাড়িতেই থাকতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি গোটা পুজোটাই কালীঘাটের বাড়িতেই বিশ্রামে থাকবেন। যদিও মহালয়ার দিন দলের মুখপত্রের উৎসব সংখ্যা প্রকাশের দিন যাতে নেত্রী উপস্থিত থাকতে পারেন সেই ইচ্ছা জানিয়েছিলেন অনেকেই।
এমনকি মুখ্যমন্ত্রীরও নজরুল মঞ্চে উপস্থিত থাকার ইচ্ছা ছিল। কিন্তু তাও হয়ে উঠছে না। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ বৃহস্পতিবার থেকে পুজো উদ্বোধন (Durga Puja 2023) শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তবে সশরীরে নয়, কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালের মাধ্যমে পুজো উদ্বোধন করেন তিনি।

আর সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খোলেন প্রশাসনিক প্রধান। সেখানে তিনি বলেন, এখন অনেকটাই আমি ঠিক আছি। যদিও পায়ে এখনও সংক্রমণ রয়েছে। আইভি ইঞ্জেকশন নিচ্ছি। তবে এখনও ভালো করে হাঁটতে পারছেন না বলেও জানান মুখ্যমন্ত্রী।
শুধু তাই নয়, আগামী আরও কয়েকদিন হাঁটাচলা না করতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছেন। ফলে এখনই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) গৃহবন্দি দশা কাটছে না বলেই জানা যাচ্ছে। তবে এদিন ভার্চুয়াল অনুষ্ঠানে পুজো উদ্বোধনে সশরীরে না যেতে পারার আক্ষেপও ধরা পড়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে।
বলেন, এবার পুজো উদ্বোধনে যেতে পারলাম না। তবে পুজোর কার্নিভাল অর্থাৎ আগামী ২৭ অক্টোবর দেখা হবে বলে পুজো উদ্যোক্তাদের জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। উল্লেখ্য, স্পেন সফরে পায়ে গুরুতর আঘাত না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আর সেই সফর শেষে কলকাতায় ফিরেই এসএসকেএমে ছোটেন তিনি। চলে দীর্ঘ চিকিৎসা।
আর এরপর প্রায় কয়েকদিন কেটে গিয়েছে। কালীঘাটের বাড়িতেই রয়েছেন। আর সেখান থেকে বসেই কখনও ফোনে আবার কখনও ভার্চুয়ালের মাধ্যমে প্রশাসনিক কাজ সামলাচ্ছেন। এমনকি আজ বৃহস্পতিবারও পুজোর উদ্বোধন করলেন ভার্চুয়ালের মাধ্যমেই। তার আগে নজিরবিহীন ভাবে কালীঘাটের বাড়িতে মন্ত্রিসভার বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।
বৈঠক শেষে ভার্চুয়ালে পুজো উদ্যোক্তাদের (Durga Puja 2023) মমতা বলেন, এবার অনেক বিদেশী কলকাতায় আসবেন। কোথায় কে কখন যাবে জানা নেই। ফলে সবরকম ভাবে প্রস্তুতি রাখতে হবে। এমনকি নাড়ু দেওয়ার কথাও জানান প্রশাসনিক প্রধান (Mamata Banerjee) ।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications