প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাড়ির সামনেও ধর্নায় বসতে পারি! হুঁশিয়ারি মমতার

প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাড়ির সামনেও ধর্নায় বসতে পারেন। ধর্মতলার ধর্না মঞ্চ থেকে এমনই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দুদিনেৎ ধর্না কর্মসূচি শুরু করেছেন মমতা। বুধবার দুপুর থেকে ধরনা চলবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। বুধবার বিকেলে সেই মঞ্চ থেকে বক্তব্য পেশ করতে গিয়েই এই মন্তব্য করেছেন মমতা।

প্রধানমন্ত্রীর বাড়ির সামনেও ধর্নায় বসতে পারি!

এদিন মমতা বলেন, আমি সাতবার সাংসদ হয়েছি। একাধিকবার মন্ত্রী ছিলাম কেন্দ্রীয় সরকারের। আর আজ বিজেপি আমাকে সংবিধানের পাঠ দেবে? তিনি মনে করিয়ে দেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশবার রাজীব কুমারের জন্যও ধর্নায় বসেছিলেন তিনি।

মমতা আরও বলেন, আমার দুটো পোর্টফোলিও আছে। আমি একজন মুখ্যমন্ত্রী, আর কেন্দ্র বঞ্চনা করেছে যখন আমার সরকার ক্ষমতায় আছে। গোটা দেশের মানুষ আমাকে ভালবাসে। আমি শুনেছি আমার ধর্না যাতে না দেখানো হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে সংবাদমাধ্যমগুলিকে। যদি প্রয়োজন হয় প্রধানমন্ত্রীর বাড়ির কাছে ধর্নায় বসতে পারি। আর সেই সাহস আমার আছে বলে এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বিষয়ে কথা বলতে গিয়ে বিরোধীদের নজিরবিহীন আক্রমণ শানান রাজ্যের প্রশাসনিক প্রধান। বলে রাখা প্রয়োজন, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাঞ্চে তৃণমূলে লগো ছিল। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। আর তা সামনে আসার পরেই সকালে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি সরকারের হয়ে ধর্নায় বসবেন। আর সেখানেই তৃণমূলের প্রতীক।

যদিও পরে মুখ্যমন্ত্রী বলেন, পুরোটাই পার্টির কর্মসূচি। সরকারি কর্মসূচি নয়। সেকারণেই মঞ্চে তৃণমূল কংগ্রেসের প্রতীক রয়েছে। এমনকি দলের অনেক নেতাই সরকারি পদে রয়েছেন সেকারণে তাঁরা এই ধরনা মঞ্চে উপস্থিত রয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। যদিও এরপরেও একাধিক আলোচনা হয়। যার জবাব সন্ধ্যায় এভাবেই দিলেন তৃণমূল নেত্রী।

অন্যদিকে আগামীকাল বৃহস্পতিবার রামনবমী। রাজ্য জুড়ে একাধিক মিছিল বার করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। এই অবস্থায় কোনও অশান্তি হলে সরকার চুপ করে বসে থাকবে না বলে এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, ''কোনও রকম গোলমালের পরিবেশ তৈরি হলেই আইনি পদক্ষেপ করা হবে।''

রামনবমীকে কেন্দ্র করে একাধিক জায়গাতে অস্ত্র মিছিল বের হবে বলে ইতিমধ্যে জানা গিয়েছে। আর তা জানার পরেই পুলিশ প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও কোনও অশান্তি হলেই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রশাসনিক প্রধান দিয়েছেন বলেই জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+