Mamata Banerjee: তৃণমূল হলে গ্রেফতার করতে খুব মজা লাগে না! কেন জানেন এমন বললেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: সময় মতো অ্যাকশন নেয় না পুলিশ! রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কার্যত প্রকাশ্যে প্রশ্ন তুলে দিলেন খোদ পুলিশমন্ত্রী। হকার সমস্যা নিয়ে আজ বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয় নবান্নে। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর নেতৃত্বে সেই বৈঠক হয়। যেখানে পুলিশ-প্রশাসনের তীব্র সমালোচনা করেন তিনি।
আর সেখানেই আসানসোলের একটি অভিযোগ নিয়েও পুলিশকে তীব্র ভতসনা করেন। এমনকি কেন গ্রেফতার করা হচ্ছে না অভিযুক্তদের সে বিষয়েও তোপ দাগেন (Mamata Banerjee)।

আসানসোল সহ বিভিন্ন শিল্পাঞ্চলে টাকা তোলা হচ্ছে। এমন ভুড়ি ভুড়ি অভিযোগ এসেছে মুখ্যমন্ত্রীর দফতরে। এদিন সেই বিষয়েও পুলিশকে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, কারখানায় গিয়ে টাকা তোলা হচ্ছে। এটা অবিলম্বে বন্ধ করতে হবে। এক্ষেত্রে কেন পুলিশ উইক তা নিয়েও প্রশ্ন তোলেন।
আর তা বলতে গেলে পুলিশকে আরও মজবুত হওয়ার কথা বলেন। এই প্রসঙ্গে প্রশাসনিক প্রধান বলেন, পুলিশকে দিলেও সময় মতো অ্যাকশন নেওয়া হচ্ছে না। তাকিয়ে দেখে কোনটা কোন কালারের লোক! তৃণমূল হলে গ্রেফতার করতে খুব মজা লাগে না, এক সেকেন্ডে হয়ে যায়। আমি খুশি হই তাতে... কিন্তু অন্য পার্টি কেন হবে না? তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, তাঁরা কী ভগবান। ভগবানের রক্ষাকবচ নিয়ে কী সবাই বসে আছে। তবে অপরাধ যে সবার কাছে সমান? তা প্রকাশ্য বৈঠকে পুলিশকে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে হকার উচ্ছেদ নিয়েও এদিন কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
স্পষ্ট জানিয়ে দেন, এখনই হকার উচ্ছেদ করা হবে না। তবে এক মাস সময় দেওয়া হল। এর মধ্যে বিকল্প ভাবার কথা জানান। আর এর মধ্যে নতুন করে যাতে আর কেউ না বসতে পারে তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে রঙ না দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এমনকি এক্ষেত্রে পুলিশের দোষ থাকলে পুলিশকেও গ্রেফতারের হুঁশিয়ারি পুলিশমন্ত্রীর।












Click it and Unblock the Notifications