বাংলায় কাজ করতে গেলে যা জানা ‘মাস্ট’, প্রশাসনিক বৈঠকে ‘শর্ত’ দিলেন মমতা
বাংলায় কাজ করতে গেলে যা জানা ‘মাস্ট’, প্রশাসনিক বৈঠকে ‘শর্ত’ দিলেন মমতা
বাংলায় কাজ করার শর্তি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রশাসনিক বৈঠক থেকে তিনি স্পষ্ট করে দিলেন বাংলায় কাজ করতে গেলে চাকরিপ্রার্থীকে বা ওই কর্মীকে জানতেই হবে বাংলা ভাষা। একুশে ভোটে জেতার পর ফের তিনি বাংলার মাতৃভাষাকে সর্বাধিক গুরুত্ব আরোপ করলেন।

একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন এ রাজ্যে চাকরি পেতে শুধু বাংলা ভাষাই নয়, জানতে হবে স্থানীয় ভাষাও। মাতৃভাষা ও স্থানীয় ভাষার উপর জোর দিয়ে তিনি বলেন, বাংলা-সহ আঞ্চলিক ভাষা জানাটা সরকারি এবং বেসরকারি সব আধিকারিকের জন্য জরুরি। বুধবার মালদহের প্রশাসনিক বৈঠক থেকে তিনি বাংলায় চাকরি পাওয়ার শর্ত আরোপ করে দিলেন, বিশেষ করে আধিকারিকদের জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার যে জায়গায় কাজ করছেন, সেখানকার ভাষাটা যগি আপনি না জানেন, তবে সাধারণ মানুষ যখন একজন বিডিও বা এসডিও-র কাছে যাবেন, তখন তাঁর ভাষা বুঝবেন কী করে। তাঁর চিঠিই বা পড়বেন কী করে? চিঠি পড়তেও পারবেন না। উত্তরও দিতে পারবেন না। তাই স্থানীয় ভাষা জানা মাস্ট।
মমতা বলেন, অন্য ভাষা জানলে আপত্তি নেই। কেননা জানার শেষ নেই। তার সঙ্গে স্থানীয় ভাষাও জানতে হবে। আঞ্চলিক ভাষা না জানলে, না হলে জেলায় বা ব্লকে কাজ করা যাবে না। আমরা চাইব বাংলায় কাজ করতে গেলে বাংলা ভাষাটা জানতে হবে। সব রাজ্যের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হওয়া দরকার। সেখানকার আঞ্চলিক ভাষা জানতে হবে। বাংলার মধ্যে যে সমস্ত স্থানীয় ভাষা রয়েছে, তাও শিখে নিতে হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রের বঞ্চনা নিয়েও সরব হন এদিন। কেন্দ্র সবসময় আমাদের বঞ্চনা করে। সেই বঞ্চনা সত্ত্বেও বাংলা এগিয়ে যাচ্ছে। বাংলাকে নিজস্ব ঢঙে এগিয়ে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আধিকারিকদের কথোপকোথনের ভাষাগত সমস্যা মেটাতে উপায় বাতলে দেন। আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মমতা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্য কর্মসৃষ্টির উপরও বিশেষ জোর দেন। বাংলার ছেলেমেয়েদের জন্য কর্মসংস্থানে জোর দেওয়ার কথা বলেন মমতা। চাকরির ক্ষেত্রে বাংলা ভাষা জানা আবশ্যক করে তিনি বাংলার মানুষের জন্য আরও সুযোগের ব্যবস্থা করে দেন। এদিন উত্তরবঙ্গে কর্মসংস্থান, বিনিয়োগ সংক্রান্ত একাধিক পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এদিন মালদহে প্রশাসনিক বৈঠক করেন তিনি। এরপর উত্তরবঙ্গের দুই দিনাজপুরেও প্রশাসনিক বৈঠক করবেন মমতা।












Click it and Unblock the Notifications