মুকুল রায় বিজেপির বিধায়ক! ছোট ব্যাপার! বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা
বিজেপিরই বিধায়ক মুকুল রায়! জল্পনার মধ্যেই চাঞ্চল্যকর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। রহস্যজনক ভাবে হঠাত করেই দিল্লি পৌঁছে গিয়েছেন মুকুল রায়।
শুধু তাই নয়, বিজেপিতে যোগ দিতেই নাকি তাঁর দিল্লি যাত্রা। যদিও রাজধানীতে বসে মুকুল রায়ের দাবি, তিনি বিজেপিতেই আছেন এবং থাকবেন। এমনকি তৃণমূল যোগের পিছনে অন্য বিষয় রয়েছে বলেও দাবি বিধায়কের। আর এহেন পরিস্থিতির মধ্যেই মুকুল ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এমনকি দিল্লি যাত্রা নিয়ে তাঁর মন্তব্য, যে কেউ কোথাও যেতে পারে। ওর ছেলে একটা মিসিং ডায়েরি করেছি বলে শুনেছি। আর তা কথা বলতে গিয়েই মুখ্যমন্ত্রীর দাবি, ও তো বিজেপির বিধায়ক। তবে কেউ যদি মিসিং ডায়েরি করে তাহলে প্রশাসনের কাজ তিনি কোথায় আছেন তা খতিয়ে দেখা। ভালো আছে কিনা খোঁজ নেওয়া।
তবে মুকুলের দিল্লি যাত্রার পিছনে কোনও এজেন্সি কিংবা বিজেপি রয়েছে? প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ওর ছেলে এফআইআর করেছে। যেখানে তাঁর বাবাকে নিখোঁজ বলে জানিয়েছেন। এমনকি দুজন নাকি কোনও এজেন্সির মাধ্যমে নিয়ে গিয়েছে। তবে বিজেপি কিনা তা বলতে পারব না বলে দাবি করেন প্রশাসনিক প্রধান।

তবে কোনও হুমকি দেওয়া হতে পারে বলেও আশঙ্কা তাঁর। তবে মুকুলের দিল্লি যাত্রা নিয়ে তিনি যে বিশেষ চিন্তিত নয় তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এটা খুবই ছোট ব্যাপার। খুব একটা গুরুত্ব দেওয়ার মতো না। তবে মিসিং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলেই দাবি সুপ্রিমোর। এমনকি মুকুলের দিল্লি যাত্রা নিয়ে দলও যে একেবারেই চিন্তিত নয় তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
তাঁর দাবি, মুকুলকে নিয়ে ভাবার সময়ে তৃণমূলের নেই। বরং জনসংযোগ, উন্নয়নের দিকেই বিশেষ ভাবে তৃণমূল নজর দিতে চায় বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। তাহলে তৃণমূলে কোনঠাসা হতেই বিজেপিতে ফেরার চেষ্টা মুকুলের? উঠছে প্রশ্ন।
বলে রাখা প্রয়োজন, রাজ্যে বিধানসভা নির্বাচনের পর সবার আগে বিজেপি ছাড়েন মুকুল রায়। একেবারে ছেলেকে নিয়ে তৃণমূলে যোগ দেন তিনি। আর এরপরেই বিজেপি পরিষদীয় দল মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি করে। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন শুভেন্দু অধিকারী।

যদিও বিধানসভায় মুকুল রায় নিজেকে বিজেপির বিধায়ক বলেও দাবি করেছেন। এমনকি স্পিকারও জানিয়েছেন, মুকুল রায় বিধায়ক বিজেপিরই। এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও মুকুলকে বিজেপি বিধায়ক বলেও দাবি করলেন। তবে দিল্লিতে বসে মুকুল জানিয়েছেন, তিনি বিজেপিতেই আছেন।












Click it and Unblock the Notifications