'পছন্দ না হলে মুণ্ডু কেটে নিন, এর থেকে বেশি দেওয়া সম্ভব না', ডিএ নিয়ে বড় বার্তা মমতার
কেন্দ্রের সঙ্গে ডিএ'র ফারাক প্রায় ৩৬ শতাংশ। ইতিমধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ আদালতের। কিন্তু এই বিষয়ে একেবারে স্পিকটি নট মমতা বন্দোপাধ্যায়ের সরকার
বকেয়া ডিএ'র দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা। এমনকি আগামী ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মীরা। এই অবস্থায় কার্যত চাপ বাড়ছে রাজ্য সরকারের। আর সেখানে দাঁড়িয়ে ডিএ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
শুধু তাই নয়, কোনও পরিস্থিতিতেই যে এর থেকে বেশি দেওয়া সম্ভব না তাও জানিয়ে দিয়েছেন তিনি। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এমনকি এই বিষয়ে বিরোধীদের কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

রাজ্য সরকার ১০৫ শতাংশ ডিএ দিয়েছে
আজ বিধানসভায় ডিএ নিয়ে প্রথমে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেই প্রসঙ্গ টেনেই এই বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের বেতন কাঠামোর অনেক ফারাক আছে। এর মধ্যেও রাজ্য সরকার ১০৫ শতাংশ ডিএ দিয়েছে বলে জানান প্রশাসনিক প্রধান। আর এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে তাঁর দাবি, প্রথমে ৯৯ শতাংশ এবং পরে ৬ শতাংশ। সব মিলিয়ে ১০৫ শতাংশ ডিএ দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।

মুন্ডু পর্যন্ত কেটে নিতে পারেন
এই প্রসঙ্গে বাম আমলের ডিএ প্রসঙ্গও টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, যারা চিৎকার করছেন বাম আমলে কি হয়েছিল? সিপিএমের আমলে অনেক্ল ডিএ বাকি ছিল। যা ৩৪ বছরে দেয়নি বলেই দাবি তাঁর। আর এরপরেই মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, আর এর বেশি আরও কোনও ভাবেই দেওয়া সম্ভব নয়। এমনকি কেন্দ্রীয় হারে তো ডিএ দেওয়া সম্ভব নয় বলেও দাবি তাঁর। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর দাবি, আমাকে অনেকেই পছন্দ করতেই না পারেন। মুন্ডু পর্যন্ত কেটে নিতে পারেন। কিন্তু এর থেকে বেশি ডিএ দেওয়ার ক্ষেত্রে তিনি যে অপরাগ তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিরোধীরা কি চাইছেন পেনশনটা তুলে দেওয়া হোক
অন্যদিকে রাজ্য সরকার কর্মীদের অনেক সুযোগ সুবিধা দেয়। ছুটি থেকে পেনশন একাধিক প্রসঙ্গ টেনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেন্দ্রের থেকে রাজ্যের কর্মীরা অনেক বেশি ছুটি পান। দুর্গাপুজোয় ১০ দিন ছুটি পান রাজ্য সরকারি কর্মীরা। এমনকি ছট পুজোতেও ছুটি রয়েছে। এমনকি রাজ্যের সরকারি কর্মীরা যে বিদেশে যাওয়ারও সুযোগ পান সেই কথাও এদিন তুলে ধরেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিরোধীদের আক্রমণ করেও তিনি বলেন, একাধিক রাজ্য পেনশন দেয় না। বিরোধীরা কি চান সেটা তুলে দেওয়া হোক। আর তা তুলে দেওয়া হলে কত টাকা বাঁচবে সেই হিসাব এদিন বিধানসভায় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার কথাও তুলে ধরেন তিনি। বলেন, একাধিক প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র। সেগুলি দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। টাকা আকাশ থেকে তো পড়বে না! মন্তব্য মুখ্যমন্ত্রীর।












Click it and Unblock the Notifications