এবার কর্ণকে বললেন মা ! বিজেপির নেতারা আবোল তাবোল বকছেন, বললেন মমতা
বুধবার পুরুলিয়ার কোটশিলায় সীতাকে রামের মা বলে সম্বোধন করেছিলেন, আর বৃহস্পতিবার খড়গপুরের সভা থেকে মা কর্ণের মন্দির ভাল করে তৈরি করার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার পুরুলিয়ার কোটশিলায় সীতাকে রামের মা বলে সম্বোধন করেছিলেন, আর বৃহস্পতিবার খড়গপুরের সভা থেকে মা কর্ণের মন্দির ভাল করে তৈরি করার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি নেতারা আবোল তাবোল বকছেন।

'তার সরকার ভাল করে করেছে মা কর্ণের মন্দির'
এদিন দলের মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে খড়গপুরে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি সরকারের কাজের উল্লেখ করেন। মন্দির, মসজিদ সংস্করণে নিজের সরকারের কাজের বর্ণনা দেন। বলেন, গত ছয় সাত বছরে তার সরকার তারকেশ্বর মন্দির ভাল করে করতে পেরেছেন। মা তারার মন্দির ভাল করে সাজিয়ে দিতে পেরেছেন। মা কালীর মন্দির ভাল করে করতে পেরেছেন। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক ভাল করে করতে পেরেছেন। বেলুড় মঠ ভাল করে করে দিতে পেরেছেন। খড়গপুরের ইদগাহ ভাল করে দিতে পেরেছেন। এরপরই তিনি উল্লেখ করেন,মা কর্ণের মন্দির ভাল করে করে দিতে পেরেছেন।
একইসঙ্গে তাঁর অভিযোগ বিজেপির নেতারা উল্টোপাল্টা আবোল তাবোল বকছে। কটাক্ষ করে তিনি বলেন, পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। কিন্তু নির্বাচনে হারার ভয়ে মোদীবাবুরা হারাতঙ্ক রোগে ভুগছেন।

মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র কর্ণ
কর্ণের প্রকৃত নাম ছিল বসু সেন। তিনি সূর্যদেব ও কুন্তির সন্তান ছিলেন। তিনি ছিলেন মহাভারতের অন্যতম কেন্দ্রীয় চরিত্র। তিনি ছিলেন একমাত্র যোদ্ধা, যিনি অর্জুনকে পরাজিত করতে সক্ষম ছিলেন।

মমতার ভাষণে সীতা হয়েছিলেন রামের মা
বুধবার কোটশিলার সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিনি মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, শিব সব দেবতার ভক্ত। বিজেপির বিরুদ্ধে বাংলায় ধর্ম বেঁচে রাজনীতি করার অভিযোগ করে মমতা বলেন, রাজ্যে এটা তিনি বরদাস্ত করবেন না। তিনি বলেন, ইলেকশন এলেই রামচন্দ্র সীতামাইয়াকে ডাকে আর বলে সীতা মা, সীতা মা ভারতে ভোট এসে গিয়েছে। সীতা তখন বলে কেন? কেন?
উত্তরে রামচন্দ্র বলেন, পাঁচ বছর পর বিজেপি আমার নাম স্মরণ করছে।












Click it and Unblock the Notifications