চু-কিতকিতের দল বিজেপি, সাহায্য করে কংগ্রেস! তৃণমূলের ভারতযাত্রায় রবীন্দ্রনাথকে স্মরণ মমতার

বিজেপি (BJP) হল চু-কিতকিতের দল। ফের তৃণমূলের (Trinamool Congress) চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পরে নেতাজি ইন্ডোরে দলের নেতা-কর্মীদের সামনে এই ভাষাতেই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পদ্মভূষণে রাজনী

বিজেপি (BJP) হল চু-কিতকিতের দল। ফের তৃণমূলের (Trinamool Congress) চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পরে নেতাজি ইন্ডোরে দলের নেতা-কর্মীদের সামনে এই ভাষাতেই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পদ্মভূষণে রাজনীতির অভিযোগ করে তিনি বলেছেন, কংগ্রেস (Congress) নির্বাচনের সময় বিজেপিকে সাহায্য করে। প্রয়োজনে সারা দেশে একা লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি।

 ফের চেয়ারপার্সন হওয়ার পরেই কংগ্রেসকে আক্রমণ

ফের চেয়ারপার্সন হওয়ার পরেই কংগ্রেসকে আক্রমণ

এদিন ছিল তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বভারতীয় চেয়ারপার্সন নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি বলেন কংগ্রেস মনিপুর, মেঘালয়, চণ্ডীগড়ের মতো জায়গায় বিজেপির হয়ে ভোট করে দেয়।

 একলা চলোর ডাক

একলা চলোর ডাক

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে ফের একলা চলোর ডাক দেন। তিনি বলেন, অনেক লড়াইয়ের পরে এই জায়গায়। এরপরেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে বলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।

বিজেপিকে তীব্র আক্রমণ

বিজেপিকে তীব্র আক্রমণ

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন। বিজেপিকে গুজরাতকে ভিত্তি করে চলেছে বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন টাকায় চলেছে বিজেপি। তিনি কটাক্ষ করে বলেছেন চু-কিতকিতের দল। দু-জন রয়েছে সেখানে। এব্যাপারে অবশ্য কোনও নাম উল্লেখ করেননি তৃণমূল চেয়ারপার্সন। তিনি এদিন পদ্ম-পুরস্কার নিয়ে ফের একবার বিজেপিকে নিশানা করেন। সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমানের অভিযোগের পাশাপাশি তিনি বলেন, রশিদ খানের বাড়িতে গিয়েছিলেন বিজেপির দুই প্রতিনিধি। বাজেট নিয়ে বিজেপিকে আক্রমণ করে বলে, সেখানে কিছুই নেই। মোদীর সময় বাংলাদেশ, নেপালের মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সিপিএমকে সরাতে পারলে বিজেপিকেও পারবেন

সিপিএমকে সরাতে পারলে বিজেপিকেও পারবেন

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, যদি ৪০ বছরের সিপিএমকে হারাতে পারেন, তাহলে বিজেপিকেও পারবেন। বাংলায় এর থেকে অনেক বেশি অত্যাচার সহ্য করতে হয়েছে বলে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূলের আরেক নাম সংগ্রাম। ত্রিপুরায় তৃণমূলের ওপরে ক্রমাগত হামলা চালানো হচ্ছে বলেও এদিন অভিযোগ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল কথায় নয় কাজে বিশ্বাসী।

 রাজ্যপালকে তীব্র আক্রমণ

রাজ্যপালকে তীব্র আক্রমণ

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার রাজ্যপালকে আক্রমণ করেছেন। তিনি রাজ্যপালকে কার্যত ঘোড়ার পাল বলে ব্যাঙ্গ করেছেন। গত প্রায় দেড়বছর ধরে রাজ্যপাল খারাপ ব্যবহার করে চলেছেন বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। কোনও সময় মুখ্যসচিব, কোনও সময় ডিজিপিকে ডাকার তীব্র বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় মা-ক্যান্টিনের খরচ নিয়ে প্রশ্ন তোলার জন্যও রাজ্যপালকে নিশানা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+