Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Odisha Train Accident: ১২ বছরে কিছুই হয়নি! দুর্ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে বিস্ফোরক মমতা

Odisha Train Accident: ভুবনেশ্বরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আগামীকাল মঙ্গলবার ওডিশা যাচ্ছেন তিনি (Coromandel Express accident) । ইতিমধ্যে ৯০ জনের দেহ শনাক্ত হয়েছে। দেহগুলি বাংলায় নিয়ে আসা হচ্ছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বাকি দেহগুলি শনাক্তকরণের কাজ চলছে বলেও এদিন জানান তিনি।

পাশাপাশি রেল দুর্ঘটনায় সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বাংলার বহু মানুষের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে দেহগুলি নিয়ে আসা হচ্ছে। আজ সোমবার এমনই নিহত চার যাত্রীকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সড়কপথে ওডিশা থেকে দেহগুলি নিয়ে আসা হচ্ছে।

mamata banerjee

দ্বিতীয় হুগলি সেতু হয়ে সেগুলি গন্তব্যে পৌঁছবে। আর তার আগে দ্বিতীয় হুগলি সেতুতেই শেষ শ্রদ্ধা জানান প্রশাসনিক প্রধান। পাশাপাশি কথা বলেন মৃতদের আত্মীয়দের সঙ্গেও। আর এরপরেই মৃতদের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত ৯০ জনের দেহ শনাক্তকরণ হয়েছে। মৃতের পরিবার ৫ লাখ টাকা করে অনুদান পাবেন। পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি এই ঘটনায় যাদের একবারে হাত-পা চলে গিয়েছে, অথর্ব হয়ে পড়েছেন এমন পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আহতদেরও এক লাখ, ৫০ হাজার এবং ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

mamata banerjee

তবে একটা বড় অংশের মানুষ দুর্ঘটনায় বেঁচে গিয়েছে। কিন্তু ট্রমায় রয়েছে। এমন মানুষদেরও সাহায্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, পরিবারকে প্রথমে ১০ টাকা সাহায্য করা হবে। এরপর মাসে মাসে দু হাজার টাকা করে দেওয়ার কথাও বলেন প্রশাসনিক প্রধান।

অন্যদিকে আগামীকাল ফের একবার ভুবনেশ্বর যাচ্ছেন তিনি। সেখানকার একাধিক হাসপাতালে বহু মানুষ চিকিৎসাধীন। সেখানে তাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। '

এই পরিস্থিতিতে তর্কাতর্কিতে তিনি জড়াবেন না। কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে চান বলেই এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এখন সত্যিটা লুকানোর সময় নয়, মানুষকে জানানোর সময় বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

mamata banerjee

তাঁর কথায়, জ্ঞানেশ্বরী কান্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম। ১২ বছর কেটে গিয়েছে। কিন্তু কিছুই হয়নি। পাশাপাশি সাইথিয়া দুর্ঘটনারও তদন্ত সিবিআইকে দেওয়া হলেও কিছু হয়নি বলে কার্যত আক্ষেপ উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় রেলওয়ে সেফটি তদন্তের উপরেই জোর দেন তিনি।

অন্যদিকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি, হাওড়ার পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা। ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলার প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। শনাক্তকরণের পর সেখান থেকে দেহ এসে রাজ্যে পৌঁছচ্ছে। সেই কাজে তদারকি করার জন্য তিনদিনের পাহাড় সফর এদিন বাতিল করেন বভন্দ্যোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+