Mamata Banerjee: ‘সীমান্তে গুন্ডা ঢোকাচ্ছে BSF, কেন্দ্রের একাংশ জড়িত,’ নবান্নে বৈঠকে বিস্ফোরক মমতা
Mamata Banerjee: নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে বিএসএফকে (BSF) নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। সকালেই ডায়মন্ড হারবার থেকে বিএসএফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর বেলায় নবান্নে বিএসএফকে নিয়ে অভিযোগ মমতারও। অনুপ্রবেশের (Infiltration) জন্য বিএসএফই দায়ী বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
মমতা বলেন, সীমান্তে রাজ্যের পুলিশ বা তৃণমূল (tmc) দল পাহারা দেয় না। বিএসএফ সীমান্তের এলাকা নিয়ন্ত্রণ করে। পাহারা দেওয়া বিএসএফের কাজ। কিন্তু বিএসএফের সঙ্গে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের বাংলায় ঢোকানো হচ্ছে। বাংলাকে বদনামের চেষ্টায় অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে বলে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর।

সীমান্ত পেরিয়ে খুন করতে লোক আসছে বলে দাবি মমতার। তিনি বলেন, "এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। খুন করতে লোক পাঠিয়ে দেওয়া হচ্ছে। সীমান্ত পেরিয়ে এসে খুন করে আবার চলে যাচ্ছে। এটা বিএসএফের ভেতরকার কাজ। কেন্দ্রের ব্লুপ্রিন্ট রয়েছে,মহিলাদের উপর অত্যাচারও করেছে বিএসএফ।" মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমি চাই এপার, ওপার, দুই পারেই শান্তি বজায় থাকুক।"
এব্যাপারে মমতার সাফ নির্দেশ, কোন কোন জায়গায় বিএসএফ লোক ঢুকিয়েছে, সেটা ডিজি খতিয়ে দেখুন। সীমান্তে বিএসএফের মদতে অনুপ্রবেশের সঙ্গে কেন্দ্রের একটা অংশ জড়িত বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এব্যাপারে ডিজি রাজীব কুমার (DG Rajiv Kumar) বেশকিছু তথ্য পেয়েছেন বলেও জানান তিনি। অনুপ্রবেশ নিয়ে একাধিকবার কেন্দ্রকে বলা সত্ত্বেও কাজ হয়নি বলে প্রশাসনিক বৈঠক থেকে অভিযোগ করেন মমতা।
মালদা, নদিয়া থেকে বিএসএফ লোক ঢোকাচ্ছে বলে দাবি করেন মমতা। জেলায় জেলায় আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদেরও কড়়া ধমক মুখ্যমন্ত্রীর। পুলিশের পাশাপাশি জেলাশাসক, পুলিশ সুপারদের সক্রিয় হতে বার্তা মমতার।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচির সূচনা করে অভিষেক ব্যানার্জি বলেছিলেন, বাংলাকে অশান্ত করে বিএসএফ জঙ্গি ঢুকিয়েছে। তিনি বলেন, "বিরোধীরা বলছে বাংলা নাকি জঙ্গি হাব। অসম, ত্রিপুরায় ধৃত জঙ্গি, সেখানে কি তৃণমূল সরকার? বাংলাকে অশান্ত করতে বিএসএফ জঙ্গি ঢুকিয়েছে। রাজ্য পুলিশ জঙ্গিদের গ্রেফতার করেছে।"
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications