হলদিয়া হবে নতুন থানা, অধিকারীদের ইঙ্গিত করে সীমান্তের ট্রাক টার্মিনাস নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
হলদিয়া হবে নতুন থানা, অধিকারীদের ইঙ্গিত করে সীমান্তের ট্রাক টার্মিনাস নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কোভিড পরিস্থিতিতে এই প্রথম প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে সীমান্ত ট্রাক টার্মিনাস নিয়ে কড়াসিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। সেইসঙ্গে হলদিয়ায় নতুন থানা তৈরির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সীমান্ত ট্রেক টার্মিনাসে দালাল চক্র চলছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তসেই সঙ্গে নাম না করে অধিকারী পরিবারকেও নিশানা করেছেন তিনি।

ট্রাক টার্মিনাসের দায়িত্বে পরিবহণ দফতর
পুরসভা ভোট শুরু হয়ে গিয়েছে। কাজেই কাজে কোনও রকম গাফিলতি আর বরদাস্ত বয়। সীমান্ত ট্রাক টার্মিনাস নিয়ে এবার তৎপর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রকাশ্যেই অভিযোগ করেছেন,প্রাইভেটের নাম করে 'করে খাওয়া' চলছে সীমান্তে ট্রাক টার্মিনাসে। এটা কোনও ভাবেই আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতার, এই নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ৭ ফেব্রুয়ারির মধ্যে সীমান্ত সংলগ্ন সমস্ত ট্রাক টার্মিনাস নিয়ে নেবে পরিবহণ দফতর। নেতাজি ইন্ডোরের প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করেছেন তিনি।

কোষাগার পূরণই মূল লক্ষ্য
রাজ্য চালাতে একাধিক ঘাটতির মুখে পজ়তে হচ্ছে মত সরকারকে। সেকারণেই কোষাগারের অনুদান বাড়ানোর চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেব মমতা বন্দ্যোরাধ্যায়।তিনি তীব্র বিশানা করে বলেছেন, এতদিব টার্নিনাসের টাকা নয়ছয় হয়েছে।এতে রাজ্যে কোষাগারে কোনও লাভ হচ্ছে না। তাই এসব বন্ধ করতে হবে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সীমান্তের সব ট্রাক টার্মিলানেস দায়িত্ব পরিবহণ দফতরের হাতে থাকবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য মোটা অংশের টাকা কোষাগার থেকে বেরিয়ে যাচ্ছে।

অধিকারী পরিবারকে নিশানা
এদিন পূর্ব মেদিনীপুর জেলার খতিয়ান নিতে গিয়ে নাম না করে অধিকারী পরিবারকে নিশানা করেছেন মমতা। তিনি বলেছেন হলদিয়ায় একটি আলাদা থানা তৈরি করা হবে। যাতে কেউ তোলা তুলতে না পারে সেদিকে কড়া নজর রাখা হবে বলে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্যএকুশের ভোটের আগে প্রচার মঞ্চে বারবার শুভেন্দুদের দালাল বলে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করে বলেছিলেন হলদিয়ায় তোলা তোলেন শুভেন্দু অধিকারী।

ট্রাক দাঁড় করিয়ে তোলা চাওয়া হচ্ছে
মুখ্যমন্ত্রী এদিন প্রকাশ্যে অভিযোগ করেছেন বনগাঁ সব সীমান্ত বর্তী কয়েকটি ট্রাক টার্মিনাসে জোর করে ট্রাক দাঁড় করিয়ে তোলা তোলা হচ্ছে।এটা আর কিছুতেই বরদাস্ত করা হবে না। মুখ্যসচিবকে এই নিয়ে নির্দেশও দিয়েছেন তিনি। দ্রুত যাতে পরিবহণ দফতর সেখানে কাজ শুরু করতে পারেন সেটা দেখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications