'বাংলাকে অপমান করেছে বিজেপি', অতি স্পর্শকাতর বুথ ইস্যুতে তোপ মমতার
এরাজ্য়ের সমস্ত বুথে অতিস্পর্শকাতর বলে দাবি করেছে বিজেপি। আজ এই মর্মে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপির কেন্দ্রিয় নেতৃত্বও।
এরাজ্যের সমস্ত বুথে অতিস্পর্শকাতর বলে দাবি করেছে বিজেপি। আজ এই মর্মে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপির কেন্দ্রিয় নেতৃত্বও। আর সেই ইস্যুতেই এদিন কালীঘাটের তৃণমূলের কার্যালয় থেকে সরাসরি গেরুয়াশিবিরকে তোপ দাগলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন লোকসভা ভোটে মনোনীত তৃণমূল প্রার্থীদের নিয়ে কালীঘাটের বাড়িতে বিশেষ বৈঠক করেন। আর সেখানেই তিনি দাবি করেন, বাংলায় অস্থিরতা বাড়াবার চেষ্টা করছে বিজেপি। পশ্চিমবঙ্গের সমস্ত বুথকে অতি স্পর্শকাতর হিসাবে দাবি করে বিজেপি বংলার মানুষ ও পশ্চিমবঙ্গকে অপমান করেছে। এমনই দাবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এর উত্তর প্রতিটা ব্যালটে মোদীর বিরুদ্ধে ভোট দিয়ে জানাবে বাংলার মানুষ। বিজেপি সরকারকে 'মেয়াদ ফুরনো' সরকার দাবি করে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 'বিজেপি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। বিজেপি মিথ্যা কথা বলছে।'
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতার প্রশ্ন তোলের ত্রিপুরার ভোট নিয়ে, যেখানে দিনের পর দিন তৃণমূল কর্মীদের খুন করা হয়েছে। প্রশ্ন তোলেন কিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানের ৯৮ শতাংশ আসনে বিজেপি জিতে যায়? পাশাপাশি তিনি রাজস্থানে বিজেপির শাসনকালে ভোট পরিস্থিতি নিয়েও মুখ খোলন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'বেছে বেছে বাংলাকেই টার্গেট করা হয় অপমান করার জন্য। মোদী-অমিত শাহের বিরুদ্ধে লড়াই করার জন্যই এই আক্রমণ চলছে। কিন্তু আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। ওঁদের কোনও রাজনৈতিক দল বলেই মনে করি না।'
এছাড়াও এদিন বাংলার মিডিয়ার ওপর ওবজার্ভার নিয়োগ প্রসঙ্গেও মুখ খোলন মমতা বন্দ্য়োপাধ্যায়। বাংলা মিডিয়ার ওপর তৃণমূল খবরদারি করছে বলে এদিন নির্বাচন কমিশনে অভিযোগ জানান বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। এপ্রসঙ্গে মমতা বলেন,বিষয়টির বিরোধিতা করে প্রেস ক্লাবগুলির উচিত কোনও পদক্ষেপ নেওয়া। তাঁর দাবি এভাবে সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে।












Click it and Unblock the Notifications