উত্তরপ্রদেশ জিতেই দেশবাসীকে ‘গিফট কার্ড’ মোদী সরকারের, গণ আন্দোলনের ডাক মমতার
উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটে প্রভূত সাফল্যের পর ইপিএফে সুদের হারে কোপ পড়েছে। কেন্দ্রের সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটে প্রভূত সাফল্যের পর ইপিএফে সুদের হারে কোপ পড়েছে। কেন্দ্রের সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি সরকারকে কটাক্ষ করে টুইটে লেখেন- উত্তরপ্রদেশ জিতেই উপহার হল ইপিএফে সুদের হারে কোপ।

বিজেপি চার রাজ্যে নতুন করে ক্ষমতায় আসার পর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমিয়েছে মোদী সরকার। যার ফলে মধ্যবিত্ত চাকরিজীবিদের সঞ্চয়ে টান পড়তে চলেছে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে অমানবিক পদক্ষেপ বলে প্রতিবাদে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেন, উত্তরপ্রদেশ জিতে উপহার দিয়েছে মোদী সরকার। গণ আন্দোলন গড়ে এই সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য করতে হবে তাদের।
তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে বলেন- এই মোদী সরকার চার রাজ্যে জিতেই উপহার দিয়েছে মধ্যবিত্তকে। চার দশকের মধ্যে ইপিএফের হার সর্বনিম্ন হয়েছে দেশে। মহামারীর ধাক্কায় ধুঁকছে দেশের অর্থনীতি। মধ্যবিত্ত কর্মচারীদের পকেটেও টান পড়েছে মহামারীকালে। এবার সরকারও মধ্যবিত্তদের পকেট কাটতে শুরু করল।
মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন- এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। গণ আন্দোলন গড়ে তুলতে হবে। কেন্দ্রের মধ্যবিত্ত চাকরিজীবীদের ইপিএফ কেটে নিচ্ছে। এই সরকার আসনে মধ্যবিত্তদের বিরোধী। এই সরকার কৃষক ও শ্রমিক বিরোধী। একমুখী পদক্ষেপ নিয়ে চলেছে মোদী সরকার। তাদের আসল চেহারা প্রকাশ্যে এসে গেল পাঁচ রাজ্যের ভোট মিটতেই।
মমতা বলেন, এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল, মোদী সরকার কৃষক ও শ্রমিকদের টাকা দিয়ে বড় শিল্পপতিদের সেবা করছে। তাই রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। আন্দোলনকে গম আন্দোলনের রূপ দিতে হবে। এমনভাবে আন্দোলন করতে হবে, যাতে এই সরকার তাঁদের আমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। গণ আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করে কলঙ্কিত সিদ্ধান্ত প্রত্যাহার করাতে হবে।
উল্লেখ্য, কেন্দ্রের সরকার পাঁচ রাজ্যের ফল প্রকাশের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদারে হার এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিয়েছে। এতদিন এই খাতে ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়া হত। ২০২১-২০২২ অর্থবর্ষের জন্য এই সুদের হার কমিয়ে ৮.১ শতাংশ করে দেওয়া হল। এই সুদের হার ১৯৭৮ সালের পর সবথেকে কম। ১৯৭৭-৭৮ সালে ইপিএফ সুদের হার ছিল ৮ শতাংশ। তারপর থেকে এত কম হারে সুদ পাননি চাকরিজীবীরা।












Click it and Unblock the Notifications