তৃণমূল নয়, সরকারের লোগো, স্কুলের পোশাকে বিশ্ববাংলা লোগো বিতর্ক নিয়ে বিরোধীদের কড়া জবাব মুখ্যমন্ত্রীর

তৃণমূল নয়, সরকারের লোগো, স্কুলের পোশাকে বিশ্ববাংলা লোগো বিতর্ক নিয়ে বিরোধীদের কড়া জবাব মুখ্যমন্ত্রীর

স্কুলের পোশাকে বিশ্ববাংলা লোগো নিয়ে বিজেপি মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। বুধবার প্রকাশ্যে বিজেপিকে পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন স্কুলের পোশাকে বিশ্ববাংলা লোগো কোনও ভাবেই তৃণমূল কংগ্রেসের লোগো নয়। এটা সরকারের লোগো। বিরোধীদের মামলা করা নিয়ে তীব্র নিশানা করে তিনি বলেছেন, বাংলায় আঁচালেও তৃণমূলের দোষ হয়।

স্কুলে পোশাক নির্দেশিকা

স্কুলে পোশাক নির্দেশিকা

এবার থেকে রাজ্যের সব সরকারি এবং বেসরকারি স্কুলে নীল সাদা পোশাক করার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। আর সেই নীল-সাজা পোশাকে থাকবে বিশ্ববাংলা লোগো। রাজ্য সরকারের এই নির্দেশিকা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন কেন্দ্র শিক্ষা মিশনের টাকা পাঠাচ্ছে আর রাজ্য সরকার তা বদল করার চেষ্টা করছে তা কিছুতেই হতে পারে না। এই নিয়ে কেন্দ্রোর কাছে নালিশ ঠুকবেন বলে হুমকি দিয়েছিলেন তিনি।

পাল্টা জবাব মমতার

পাল্টা জবাব মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কড়া জবাব দিয়েছেন বিরোধীদের। তিনি বলেছেন বিশ্ব বাংলা লোগো তৃণমূল কংগ্রেসের লোগো নয়। এটা বাংলার লোগো। স্কুলের পোশাকে বিশ্ববাংলার লোগো থাকবে বাংলার নামই উজ্জ্বল হবে। এমনই দাবি করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে জুতো পোশাক দেওয়া হয়। তাহলে লোগো থাকলে দোষ কোথায়। বিশ্ববাংলা লোগো লাগানো থাকলে তাঁরাও গর্ব করে বলতে পারবে বাংলার নাম। তিনি কটাক্ষ করে বলেছেন, 'ভারত সরকার যদি সিলমোহর লাগাতে পারে। তাহলে বাংলার সরকার পারে না কেন। দিল্লির লোকেরা নিজেদের ছবি লাগিয়ে দিত। আমরা সেসব করি না।'

স্কুল ড্রেন নিয়ে মামলা

স্কুল ড্রেন নিয়ে মামলা

স্কুলের নীল-সাদা পোশাক এবং বিশ্ববাংলা লোগো লাগানোর প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করেছেন এক আইনজীবী। তিনি সরাসরি আদালতে জানিয়েছেন বিশ্ববাংলা লোগো ব্যবহারের উপরে যেন স্থগিতাদেশ দেওয়া হয়। কারণ এই লোগো ব্যবহার করলে তাতে তৃণমূল কংগ্রেস সরকার নিজের দলের প্রচার করতে চাইছেন। শিক্ষাঙ্গনে রাজনীতি নিয়ে আসার চেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

পোশাক বিধির নির্দেশিকায় কী রয়েছে

পোশাক বিধির নির্দেশিকায় কী রয়েছে

পশ্চিমবঙ্গ সরকারের লেটার হেডে স্কুলের ড্রেসের নির্দেশিকায় বলা হয়েছে, স্কুলের ছাত্রদের পোশাক হবে সাদা প্যান্ট এবং নীল শার্ট। ছাত্রীদের পরতে হবে সাদা শার্ট এবং নীল টিউনিক ফ্রক। দশম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য তৈরি হবে নীল-সাদা সালোয়ার কামিজও। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির ছাত্রদের একটি হাফ ও একটি ফুলপ্যান্ট দেওয়া হবে। তারা পাবে একটি হাফ ও একটি ফুল শার্ট। প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রীদের জন্য থাকবে দুই সেট করে শার্ট ও টিউনিক ফ্রক। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীরা পাবে শার্ট ও স্কার্ট। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রীদের জন্য থাকবে দুটি সেট করে সালোয়ার কামিজ ও ২টি করে ওড়না। পোশাকের পকেটের কাছে থাকবে ‘বিশ্ব বাংলা' লোগো। শিক্ষাদপ্তরের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করে সব স্কুলে পাঠানো হয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+