নাসা থেকে ভাষা- একটাই নাম বাংলা! মোদী-কটাক্ষে বাংলাকে সেরার আসন মমতার
বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের প্রশসানিক সভা থেকে তাঁর স্পষ্ট বার্তা, শুধু দেশে নয়, বাংলা বিশ্বের দরবারে সেরার সেরা হবে।
বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের প্রশসানিক সভা থেকে তাঁর স্পষ্ট বার্তা, শুধু দেশে নয়, বাংলা বিশ্বের দরবারে সেরার সেরা হবে। নাসা থেকে ভাসা, আমেরিকা থেকে লন্ডন- শুধু একটাই নাম থাকবে, সেই নাম হল বাংলা, বাংলা আর বাংলা। আমাদের লক্ষ্য বিশ্বসভায় বাংলাকে শ্রেষ্ঠত্বের আসনে বসানো।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা কাউকে পরোয়া করে না। বাংলা জানে উন্নয়ন করতে, তাই কেন্দ্রের দিকে চেয়ে থাকে না। কখন কেন্দ্র কী করবে, সেই ভরসায় বসে থাকে না। প্রতিকূলতা সত্ত্বেও আমরা এগিয়ে চলার পথ করে নিই। সেই পথেই বাংলা এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এগিয়ে যাবে।
তাঁর কথায়, আজ বাংলা যে কাজ করে, গোটা দেশে সেই কাজ পরে শুরু করে। সমস্ত কাজেই বাংলা অগ্রগণ্য। কেন্দ্রের কোনও প্রকল্প তাই আমাদের প্রয়োজন হয় না। কারণ আমাদের সব প্রকল্প নিয়েই কেন্দ্র চলছে। নতুন কিছু করতে পারেনি কেন্দ্র। নতুন কিছু করতে জানে না। নাম না করেই মোদী সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প করেছে কেন্দ্র, আমাদের দেখাদেখি। সেই প্রকল্প আমাদের কন্যাশ্রীর কাছে পাত্তা পায় না। কন্যাশ্রী ইতিমধ্যেই বিশ্বের দরবার থেকে সেরার শিরোপা ছিনিয়ে এনেছে। কিন্তু বেটি বাঁচাও বেটি পড়াও কত নম্বরে রয়েছে, তা কেউ জানে না। তিনি এদিন বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি নিয়ে প্রশ্ন ছুড়ে দেন মোদী সরকারের দিকে। বলেন,এই প্রকল্পে বরাদ্দ অতি অল্প, তা শুধু বিজ্ঞাপনেই খরচ হয়ে যায়।
আর একইসঙ্গে তিনি বলেন, বাংলাকে আমরা অসম হতে দেব না। তাঁর সাফ জবাব, যতই অসমে বাঙালি তাড়াও আর গুজরাট থেকে বিহারি খেদাও অভিযান চালাক কেন্দ্র, তাদের উদ্দেশ্যসিদ্ধ হবে না কোনওদিন। তিনি জানান, বিজেপি সবাইকে তাড়ালেও বাংলা তাঁদের আশ্রয় দেবে। বাংলা সব মানুষকে তার অধিকার দিয়েছে। যারা বিতাড়িত, তাঁদেরকেও অধিকার দেবে।












Click it and Unblock the Notifications