আধার নিয়ে বড় তথ্য দিয়ে মমতা বললেন, NRC নিয়ে খেলা কিছুতেই করতে দেব না

আমরা সবাই নাগরিক, এনআরসি নিয়ে খেলা কিছুতেই করতে দেব না। এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখান থেকে একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন। একই সঙ্গে অমিত শাহের পদত্যাগের দাবি তোলেন প্রশাসনিক প্রধান।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আজ সোমবার এনআরসি নিয়ে ফের একবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, নতুন করে ফের একবার এনআরসি-সিএএ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তা হতে দেওয়া হবে না বলে দাবি তাঁর। মুখ্যমন্ত্রীর মতে, নাগরিকত্বের গাজর দেখিয়ে বৈতরণী পার করার চেষ্টা বিজেপি করছে। তবে বাংলায় আধার বাধ্যতামূলক নয় বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আধার-প্যান লিঙ্ক করানোতে টাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন।

mamata banerjee

তবে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্দেশিকা পড়ে শোনান। যেটি কিনা কেন্দ্রের পাঠানো বলে জানা গিয়েছে। আর সেই নির্দেশ অনুযায়ী বেশ কয়েকটি জেলাতে অবৈধ আধার কার্ড ভেরিফিকেশনের পাইলট প্রোজেক্ট চালুর কথা বলা হয়েছে। বেশ কয়েকটি জেলার কথা উল্লেখ করে কেন্দ্র এবং রাজ্য যাতে একটি অভিযান চালায় সেই কথাও বলা হয়েছে। অবৈধ আধার কার্ড বাতিল করার কথা বলা হয়েছে। আর সেই বিষয়টি পড়ে শোনান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এজন্যে নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে নেওয়া হয়েছে। আর তা বেছে নিয়েই জায়গাগুলি তৈরি করা হয়েছে বলেও দাবি প্রশাসনিক প্রধানের।

তবে এগুলি হঠাত প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন যুক্তিতে তা করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তাঁর। মুখ্যমন্ত্রীর আশঙ্কা এনআরসি নিয়ে আসতেই এই সিদ্ধান্ত? সিএএ করে দেওয়ার জন্যেই এই অবস্থা কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একটা সময় এর এজন্যে মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছিল। অনেক মানুষ মারা গিয়েছে। কিন্তু আমি বাংলায় সিএএ এবং এনআরসি করতে দেব বলে স্পষ্ট বার্তা প্রশাসনিক প্রধানের।

aadhar card

যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই রাজ্যে আসেন অমিত শাহ। সেখানে শাহের সঙ্গে বৈঠকের পরে শান্তনু ঠাকুর দাবি করেন, রাজ্যে এনআরসি হবেই। উল্লেখ্য, গণতান্ত্রিক সরকার ফেলার চক্রান্ত করছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেছেন সরকার ফেলার চক্রান্ত করছে কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+