Dilip Ghosh: মমতা বন্দ্যোপাধ্যায় আগে নিজের দলকে বাঁচান, কটাক্ষ দিলীপ ঘোষের

তৃণমূল কংগ্রেসের অন্তরে নবীন - প্রবীণ দ্বন্দ্ব প্রকট। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হয়েছে আড়াই ঘন্টার বেশি সময়। দলের অন্তরে রীতিমতো তাপ উত্তাপ বাড়ছে। বিজেপির সাংসদ দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করলেন। দলের মধ্যে মুষল পর্ব শুরু হয়ে গিয়েছিল আগেই। তৃণমূলে এখন তা সামনে হচ্ছে।

সিপিএমের অত্যাচার থেকে বাঁচতে তৃণমূলকে বেছে নিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু একটি দল কেবল ক্ষমতা ও দুর্নীতি করে টিকে থাকছে। দলের নীতি এবং আদর্শ কোথায়? সেই নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়েও খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। কার কখন চৈতন্য হয় বলা যায় না।

Dilip Ghosh

নির্বাচন এলে বহু নেতা ভুল হয়েছে বলে বার্তা দেন মানুষের কাছে। ইডি, সিবিআই তৃণমূল নেতাদের বাড়িতে হানা দিচ্ছে। টাকা উদ্ধার হচ্ছে। দ্বিচারিতা করে লাভ নেই। যারা দোষী তাদের বিরুদ্ধে তৃণমূল নেতারা ব্যবস্থা নিক। পারলে রাস্তায় নামুক। সোজাসুজি বক্তব্য রাখুক। যারা অন্যায় করেছে তাদের দল থেকে বাদ দিন। এমনই কথা জানিয়েছেন দিলীপ ঘোষ। তাহলেই মানুষের আশীর্বাদ পাওয়া যাবে। বাংলা দুর্নীতিমুক্ত হবে বলে দাবি তাঁর।

মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ কর্মসূচি শুরু করছেন চলতি মাস থেকেই। তাই নিয়েও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় আগে নিজের দল বাঁচাক। তারপর মানুষের সঙ্গে জনসংযোগ করবেন। এমনই কটাক্ষ করেছেন সাংসদ দিলীপ ঘোষ। চাকরির জন্য মানুষ ধরনা দিচ্ছেন। মানুষ এখন সব বোঝে। তৃণমূলের কর্মসূচিতে কেউ যায় না।

রাজ্য থেকে অ্যাম্বুল্যান্স করে টাকা বাংলাদেশ যায়। ওই দেশের আন্দোলনের জন্য এই রাজ্য থেকে সেখানে লোক যায়। এই রাজ্যের পরীক্ষার ওএমআর শিট ওড়িশায় পাওয়া যায়। এমনই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। বাংলায় শাসক দলের নেতাদের কীর্তিকলাপ আরও প্রকাশ হচ্ছে। এইসব তারই এক একটা অংশ। যত রকম ভাবে লুট করা যায়, তাই চলছে।

গৌরবের দিন আগামী ২২ জানুয়ারি। ওই দিন রাম মন্দির উদ্বোধন হবে। গোটা বিশ্বের কাছে বার্তা পৌঁছবে। গোটা বিশ্ব দেখবে এই মন্দিরকে। ভারতের ঐতিহ্য সংস্কৃতি আরও ছড়িয়ে পড়বে। এমনই দাবি করেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+