দেশকে গর্বিত হওয়ার সুযোগ করে দেবে ইসরো, মিশন চন্দ্রযান ২-এ কুর্নিশ মমতার
মোদীকে একহাত নিয়ে শুক্রবার মমতা বলেছিলেন দেশজুড়ে অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরাতেই চন্দ্রযান নিয়ে মাতামাতি শুরু করেছে মোদী সরকার। একদিন পর অবশ্য ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের প্রশংসা করতে ভুললেন না তিনি।
মোদীকে একহাত নিয়ে শুক্রবার মমতা বলেছিলেন দেশজুড়ে অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরাতেই চন্দ্রযান নিয়ে মাতামাতি শুরু করেছে মোদী সরকার। একদিন পর অবশ্য ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের প্রশংসা করতে ভুললেন না তিনি। চাঁদের মাটিতে পা দেওয়ার আগে তীরে এসে তরী ডুবলে ইসরোর চেষ্টাকে কুর্নিশ জানান মমতা।

চাঁদের মাটিতে পা রাখতে চলেছে ভারতীয় মহাকাশ সংস্থার পাঠানো মহাকাশ যান, সেই ইতিহাস গড়ার দিনে মমতার সমালোচনা অবেকেই ভালোভাবে নেননি। তিনি মোদীকে নিশানা করতে গিয়ে যে ভাবে চন্দ্রযানের বিষয়টি উত্থাপন করেছিলেন তা পছন্দ হয়নি অনেকের, তবে শেষপর্যন্ত তিনি চাঁদে পাড়ির চেষ্টাকে কুর্নিশ জানালেন।
We are proud of our scientists. The @isro team worked hard for #Chandrayaan2 . A befitting tribute to our founding fathers who envisioned India’s place in the league of scientifically advanced nations far ahead of their times. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) September 7, 2019
একা মোদী নন, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরাও ইসরোর বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিয়েছেন। তখন মমতা আর চুপ করে না থেকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করেন, ইসরোকে শুভেচ্ছা। তোমাদের পাশে আছি, ফের গর্বিত হওয়ার সুযোগ দেবে ইসরো। যারা মহাকাশ গবেষণায় আমাদের পথ প্রদর্শক, তাঁদের উৎসর্গ করা হল এই অভিযান।
A testimony to the scientific temper they ingrained in us, and their unmatched caliber and dedication. My sincere gratitude and congratulations to @isro . We are all with you. May you continue to make us proud! (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) September 7, 2019
শুক্রবার তিনি বলেছিলেন, চাঁদে পাড়ি দেওয়া নিয়ে মোদী সরকার এমনই করছেন, যেন এই প্রথম চাঁদে পাড়ি দেওয়া হচ্ছে। চন্দ্রযান-২ যেন দেশের প্রথম কোনও অভিযান। এর আগে কোনও অভিযান হয়নি। বিজেপি ক্ষমতায় আসার আগেও একাধিক অভিযান হয়েছে, তা স্মরণ করিয়ে দেন মমতা।












Click it and Unblock the Notifications