শুরু হয়ে গিয়েছে দুয়ারে সরকার, লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
আজ থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে দুয়ারে সরকার প্রকল্প। স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন লক্ষ্মীরভান্ডার প্রকল্পের জন্য এখন থেকে আর স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নেই। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এমনই এই ঘোষণা করেছেন বলে মনে করা হচ্ছে।

পঞ্চায়েত ভোট আসন্ন রাজ্যে। হাইকোর্টও অনুমোদন দিয়ে দিয়েছে। এবার কেবল নির্বাচন কমিশনের অপেক্ষা। যেকোনও মুহূর্তে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়ে যেতে পারে। সেকথা মাথায় রেখেই রাজ্য সরকার তড়িঘড়ি দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছে। এবার বুথে বুথে হবে এই দুয়ারে সরকার কর্মসূচি।
মমতা সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের আওতায় এখন ৬০ বছরের উর্ধ্বে যাঁরা রয়েছেন তাঁরা। এর আগে পর্যন্ত ৬০ বছরের আগে পর্যন্ত পাওয়া যেত লক্ষ্মীর ভান্ডার। কিন্তু কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ৬০ বছরের পরেও সকলে লক্ষ্মীর ভান্ডার পাবেন বলে ঘোষণা করেছেন। তারপরে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এবার আর স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রয়োজন নেই বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনেই ১ লক্ষ ৩৫ হাজার আবেদনপত্র জমা পড়েছে।
২০ এপ্রিল পর্যন্ত রাজ্য জুড়ে চলবে দুয়ারে সরকার প্রকল্প। ইতিমধ্যেই বুথে বুথে আবেদন পত্র জমা পড়তে শুরু করেছে। মেধাশ্রী প্রকল্পের জন্য ৬০ হাজার আবেদনপত্র জমা পড়েছে। দুয়ারে সরকার প্রকল্প পঞ্চায়েত ভোটের আগে শুরু হওয়ায় বিরোধীরা তীব্র নিশানা করেছেন।












Click it and Unblock the Notifications