Mamata Banerjee: আমার কাছে খবর নেই, আগে জানলে নিশ্চই যেতাম, INDIA জোটের বৈঠক নিয়ে বার্তা মমতার
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই শুরু হয়ে ইন্ডিয়া জোট নিেয় জল্পনা শুরু হয়ে গিয়েছে। তড়িঘড়ি বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছে কংগ্রেস। দিল্লিতে জোটের সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। এদিকে সেই বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার রাজভবনে উপাচার্য নিয়োগের বৈঠকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে তাঁর কাছে কোনও তথ্যই নেই। কেউ তাঁকে এই বৈঠক নিয়ে এখনও জানায়নি। তিনি আগে থেকেই সব পরিকল্পনা ঠিক করে রেখেছেন। তাঁর পক্ষে হঠাৎ করে সেগুলি বদল করা সম্ভব হবে না।

অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠকে যে তিনি যোগ দিচ্ছেন না সেকথা স্পষ্ট করে দিয়েছেন। সেই সঙ্গে মমতা বলেছেন, তাঁকে আগে থেকে জানালে তিনি হয়তো সূচি রাখতেন না। কারণ ইতিমধ্যেই সেই সময় তিনি উত্তরবঙ্গ সফরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এবং সেখানে একাধিক দিনের কর্মসূচি রয়েছে তঁার। এই মুহূর্তে সেগুলি বাতিল করা সম্ভব
নয়।
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের যে ফলাফল প্রকাশ্যে এসেছে তাতে উত্তরভারত যাকে বলে কংগ্রেস মুক্ত হয়ে গিয়েছে। হিমাচল প্রদেশ ছাড়া উত্তর ভারতের কোনও রাজ্যেই সরকারে নেই কংগ্রেস। কর্নাটকে জয়ের পরে যে উন্মাদনা তৈরি হয়েছিল কংগ্রেসের অন্দরে মধ্য প্রদেশ, ছত্তিশগড় আর রাজস্থানের ফলাফল সব উদ্দিপনা নিমেষে মাটিতে মিশিয়ে দিয়েছে।
তিন রাজ্যে কংগ্রেসের এই ফলাফল সব সমীকরণ বদলে দিতে পারে ইন্ডিয়া জোটের এমনই মনে করছে রাজনৈতিক মহল। সেকারণে ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের অস্তিত্ব িনয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে তড়িঘড়ি এই বৈঠক ডাকা আরও জল্পনা বাড়িয়েছে। কংগ্রেসের পরিস্থিতি যদি এরকম হয় তাহলে লোকসভা ভোটে কতটা ইন্ডিয়া জোট প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।












Click it and Unblock the Notifications