'বিচার কখনও একপক্ষ হয় না, নিরপেক্ষ হয়', হাইকোর্টের বিচারপতিদের সামনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার
'বিচার কখনও একপক্ষ হয় না, নিরপেক্ষ হয়', হাইকোর্টের বিচারপতিদের সামনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার
বিচার ব্যবস্থা নিয়ে এবার প্রকাশ্যে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের বিচারপতিতে উপস্থিতিতেই তিনি বলেছেন, বিচারব্যবস্থা কখনো একপেশে হয় না, নিরপেক্ষ হয়। তিনি আরো বলেছেন,'আমিও আইনজীবী। যে কোনও কেসে প্রয়োজনে কোর্টে যেতে পারি।' এদিন নব মহাকরণ ভবনের অ্যানেক্স বিল্ডিং কলকাতা হাইকোর্টের হাতে তুনব মহাকরণ ভবনের অ্যানেক্স বিল্ডিং কলকাতা হাইকোর্টের হাতে তুলে দিয়েছেন তিনি।

নবমহাকরণ হস্তান্তর
বৃহস্পতিবার নব মহাকরণের অ্যােনক্স বিল্ডিংয়ের চাবি কলকাতা হাইকোর্টের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের মামলার বোঝা চাপতে চাপতে এতটাই বেড়ে গিয়েছে যে কাছাকাছি কোনও জায়গা রাজ্যকে ব্যবস্থা করে দিতে অনুরোধ করেছিলেন হাইোকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের আবেদনে সাড়া দিয়েই শেষে নব মহাকরণ ভবনের অ্যানেক্স বিল্ডিং কলকাতা হাইকোর্টের হাতে তুল দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অ্যানেক্স বিল্ডিংয়ে রাজ্যের ১৯ টি দফতর ছিল। তারপরেই হাইকোর্টের আবেদনে সাড়া দিয়ে মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করে জায়গাটি হাইকোর্টের হাতে দেওয়া হয়েছে।

বিচারব্যবস্থা নিয়ে বার্তা মমতার
নবমহাকরণের অ্যানেক্স বিল্ডিং হস্তান্তরের সময় বিচার ব্যবস্থা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন 'আমিও আইনজীবী। যে কোনও কেসে প্রয়োজনে কোর্টে যেতে পারি।' তিনি আরো বলেছেন, 'বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তি হোক, তিন-চার বছর ধরে বহু মামলা বকেয়া পড়ে আছে। রাজ্যে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। তৃণমূল ক্ষমতায় আসার পরে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করে। রাজ্য সরকার নিজেদের তহবিল থেকে যার খরচ চালায়। ১৯টি হিউম্যান রাইটস কোর্ট রয়েছে'। তিিন বলেছেন,'জাস্টিস একপক্ষ হয় না, নিরপেক্ষ হয়। মানুষ বিচার না পেলে আদালতের দ্বারস্থ হয়'।

ইঙ্গিতপূর্ণ মন্তব্য
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল টিএমসি নেতা অনুব্রত মণ্ডলের মামলার শুনানিতে বিচারককে হুমকি চিঠি দেওয়া নিয়ে শরগোল পড়েছিল। দুর্গাপুর কমিশারেটে নালিশ করেছিলেন বিচারক। পুলিশ ইতিমধ্যেই বিচারককে হুমকি চিঠি নিয়ে তদন্ত শুরু করেছে। বিজেপি সুপ্রিম কোর্টে নালিশ জানিয়েছে এই নিেয়। অনুব্রত মণ্ডল আবার পাল্টা চাপ তৈরি করতে আদালতে ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন।

একের পর এত ঘটনার সিবিআই তদন্ত
রাজ্যে একের পর দুর্নীতির ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এসএসসি দুর্ণীতি কাণ্ড থেকে শুরু করে একাধিক মামলায় হাইকোর্টের িনর্দেশে রীতিমত চাপ বেড়েছে মমতা সরকারের উপরে। বিচারক এবং আইজীবীদের সামনেই বিচারব্যবস্থার নিরপেক্ষতার কথা বলে মমতা বলেন, 'কত মানুষ রোজ আদালতে আসেন। বিচারব্যবস্থা গণতান্ত্রিক দেশের স্তম্ভ। সাধার মানুষ তাই বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন। সুবিচারের আশায় দিনের পর দিন অপেক্ষা করে থাকেন। সব জায়গায় বিশ্বাসভঙ্গ হলে, বিচারব্যবস্থাই সাধারণ মানুষকে বিশ্বাস ফিরিয়ে দেয়। বিচার কখনও একপক্ষ হয় না, নিরপেক্ষ হয়।'












Click it and Unblock the Notifications