বিজেপির যেকোনও নেতার বাড়িতে টাকার পাহাড় পাবে ED-CBI, বিধানসভায় সরাসরি শুভেন্দুকে নিশানা মমতার

বিজেপির যেকোনও নেতার বাড়িতে টাকার পাহাড় পাবে ED-CBI, বিধানসভায় সরাসরি শুভেন্দুকে নিশানা মমতার

বিজেপির যেকোনও েনতার বাড়িতে গেলে টাকার পাহাড় পাবে ED-CBI, বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন মমতার। এমনকী ডোন্ট টাচ মাই বডি প্রসঙ্গেও মন্তব্য করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলে বলেছেন যে কাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কে জেলে যেতে হয়েছে। সেখােন কেন শুভেন্দুকে ডেকে পাঠানো হবে না।

শুভেন্দুকে নিশানা মমতার

শুভেন্দুকে নিশানা মমতার

রাজ্য বিধানসভায় আজ মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলে সরাসরি তিনি বলেছেন, যে মামলায় ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়কে জেল খাটতে হয় সেই একই মামলায় কেন শুভেন্দু অধিকারীকে জেরা করা হবে না। রাজ্য সরকারকে অস্থির করে তুলতেই বিজেপি চক্রান্ত করে ইডি-সিবিআই পাঠাচ্ছে শাসক দলের েনতাদের বিরুদ্ধে। যখন তখন ডাকা হচ্ছে। রাত বারোটাতেও ডাকা হচ্ছে। বিধানসভায় সরব হয়েছেন মমতা। প্রসঙ্গত উল্লেখ্য অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে রাত বারোটার সময় তলব করা হয়েছিল ইডির দফতরে। পরে জানা যায় সেটা এএমপিএমের গন্ডগোল।

মোদীর প্রশংসায় মমতা

মোদীর প্রশংসায় মমতা

এদিন বিধানসভায় ইডি-সিবিআই অভিযান িনয়ে নিন্দা প্রস্তাব পেশ করে শাসক দল। সেই বিতর্কে জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যে যেভাবে ইডি-সিবিআই কাজ করছে তা িনশ্চয়ই জানেন না প্রধানমন্ত্রী মোদী। তঁাকে না জানিয়েই এই সব করা হচ্ছে। মোদীর সঙ্গে বিজেপিকে মিলিয়ে দিতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন। তিিন বলেছেন কয়েকদিন আগেই তাঁর জন্মদিন গিয়েছে তাই একশো দিনের কাজের টাকা নিয়ে এখনই কিছু বলেতে চাইছি না। তবে তিনি দাবি করেছেন মোদীকে অন্ধকারে রেখেই বিজেপি এই চক্রান্ত করছে।

ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তার নিন্দা প্রস্তাব পাস

ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তার নিন্দা প্রস্তাব পাস

শাসক দলের আনা ইডি সিবিআইয়ের অতি সক্রিয়তার প্রস্তাব পেশ করা হয়। বিধানসভায় এই নিয়ে ভোটাভুটি হয়। তাতে শাসক দলের বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। ভোটাভুটিতে পাস হয়ে গিয়েছে নিন্দা প্রস্তাবটি। তবে আজকের গুরুত্বপূর্ণ বিষয় বিরোধী দলের বিধায়করা মুখ্যমন্ত্রী বক্তব্য শোনেন। এবং শুভেন্দু অধিকারীর বক্তব্যও সরকার পক্ষের বিধায়করা সেটা শোনেন। এবং বিরোধী দলের বিধায়করা কিন্তু ওয়াক আউট করে বেরিয়ে যাননি

সৌজন্যের নজির

সৌজন্যের নজির

আজ বিধানসভা অধিবেশনে একের পর এক বিরল ঘটনা ঘটেছে। শান্তিপূর্ণ ভাবে দুই পক্ষই বিধানসভা অধিবেশনে যোগ দিয়ে শান্তিপূর্ণ ভাবে যোগ দিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের গ্যালারির দিকে গিয়ে হাত জোড় করে নমস্কার করেন। পাল্টা শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলের নেতারাও হাত জোর করে নমস্কার করে সৌজন্যের রাজনীতি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+