Mamata Banerjee: ২১ জুলাইয়ের জন্য মুখ্যসচিবকে রেলের সঙ্গে কথা বলার নির্দেশ, কী ব্যবস্থা নেবেন তৃণমূল সুপ্রিমো

আর এক সপ্তাহ অপেক্ষা। তার পরেই ঐতিহাসিক ২১ জুলাই। তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। সেদিন দলীয় কর্মীরা যাতে সুষ্ঠু ভাবে আসতে পারেনম সভাস্থলে এবং ফিরে যেতে পারেন বাড়িতে তার জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা ভোটের বিপুল জয়ের পরে এবারের শহিদ দিবস বিশেষ কিছু হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। এবারে সেকারণে আগে থেকেই বিশেষ প্রস্তুতি শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সোমবার সাংবাদিক বৈঠকে ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায়।

Mamata Banerjee

তিনি বলেছেন যাতে দলীয় কর্মীরা নিরাপদে সেদিন যাতায়াত করতে পারেন তার জন্য রেলের সঙ্গে বৈঠক করবেন মুখ্য সচিব। সেদিন যাতে রেল পরিষেবায় কোনও সমস্যা না হয় তা নিয়েও কথা বলা হবে। এমনকী রেলের ভাড়া আগাম দেওয়া নিয়েও কথা বলা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্য সচিব এই নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ ২১ জুলাই দলীয় কর্মীদের যাতে আসতে অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর রাখছে দল।

সেই সঙ্গে দলীয় কর্মীদের নিরাপদে আসার বার্তাও দিয়েছেন তিনি। যাঁরা বাসে করে আসবেন তাঁদের নিরাপত্তার দিকটা বিশেষ নজর দিতে হবে বলে জানিয়েছেন তিনি। বাসে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীরা যাতে নিরাপদে এবং নিশ্চিন্তে সেখানে যেতে পারেন সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।

সেদিন যাতে রেল ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারে সেদিকে বিশেষ নজর রেলকে রাখতে হবে রেলকে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পর ২১ জুলাই। এবারের লোকসভা ভোটে ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপর থেকেই একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটতে শুরু করে দিয়েছে। একাধিক জায়গায় দলীয় কোন্দল প্রকাশ্যে এসেছে। তাই নিয়ে বার্তা দিতে পারেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

কয়েকদিন আগে কাউন্সিলরদের কড়া বার্তা দিয়েছেন তিনি। গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় যে বেআইনি দখলদারি হচ্ছে তা নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। তাই নিয়েও ২১ জুলাইয়ের সভা থেকে কড়া বার্তা দিতে পারেন তিনি। আবার ২৬-র বিধানসভা ভোটের বিশেষ বার্তাও থাকতে পারে ২১ জুলাইয়ের সভায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+