Mamata Banerjee: 'দোষীদের ফাঁসি দিক CBI', বিধানসভায় আরজি কর কাণ্ড নিয়ে জিরো টলারেন্সের বার্তা মুখ্যমন্ত্রীর
আরজি কর কণ্ডে দোষীদের ফাঁকি দিক সিবিআই। বিধানসভা থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ধর্ষণের দোষীদের কড়া শাস্তি হোক সিবিআইয়ের কাছে আমরা বিচার চাইছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন ধর্ষণ একটি জাতিয় লজ্জা। এই ধরনের ঘটনা রুখতে সমাজে সংস্কারের প্রয়োজন রয়েছে।
মঙ্গলবার বিধানসভায় পেশ করা হয় অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড প্রোটেকশন বিল। ধর্ষণ বিরোধী বিলকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে বিরোধী দল বিজেপিও। তবে বিলকে অবিলম্বে আইনে পরিণত করার দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা শুভেন্দু অধিকারীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যপালকে বলুন বিলে সই করতে। বিজেপিকে সরাসরি নিশানা করে মমতা বন্দ্যোাধ্যায় বলেছেন আদালত তো আপনাদের হাতে রয়েছে। আদালতে আগে পদক্ষেপ করতে বলুন।

এদিন অপরাজিতা বিল প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সরাসরি নিশানা করে বলেছেন , তিনি চেয়েছিলেন কেন্দ্র আইন আনুক। কিন্তু মোদী সরকার সেটা আনেনি। প্রধানমন্ত্রী মোদেক ২টি চিঠি লিখেও তার কোনও জবাব মেলেনি বলে অভিযোগ করেছেন তিনি। উল্টে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন। বাংলাকে অবমাননা করা হচ্ছে। রাজ্যগুলির সঙ্গে আলোচনা না করেই বিএনএস চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ দাবি করেছেন তিনি।
এদিন বিজেপিকে নিশানা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি শাসিত রাজ্যগুলির ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী মোদীকে দেশের লজ্জা বলে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন তিনি। তিনি মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেননি। বারবার বিজেপি শাসিত রাজ্যগুলিতে মেয়েদের বিরুদ্ধে ঘটা অপরাধ নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications