তৃণমূল কি হ্যাটট্রিক করতে পারবে বিজেপিকে হারিয়ে, সি-ভোটারের সমীক্ষা একনজরে

২০২১-এর বিধানসভা নির্বাচনে কি তৃণমূল টানা তৃতীয়বার ক্ষমতা দখল করতে পারবে? পারবে বিজেপিকে হারিয়ে ফের কুর্সির দখল নিতে? বাংলায় ভোট শুরুর মুখে। আর ঠিক এক মাস পরেই ভোট বাংলায়।

২০২১-এর বিধানসভা নির্বাচনে কি তৃণমূল টানা তৃতীয়বার ক্ষমতা দখল করতে পারবে? পারবে বিজেপিকে হারিয়ে ফের কুর্সির দখল নিতে? বাংলায় ভোট শুরুর মুখে। আর ঠিক এক মাস পরেই ভোট বাংলায়। জনমত সমীক্ষায় সি ভোটার জানিয়ে দিল বাংলার রায়ের পূর্বাভাস। বাংলার ক্ষমতা কার হাতে উঠতে পারে, তার আভাস দিল সি ভোটারের সমীক্ষা।

তৃণমূল কতগুলি আসন পেতে পারে

তৃণমূল কতগুলি আসন পেতে পারে

সি ভোটারের সমীক্ষায় আভাস মিলেছে, বাংলায় টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের হ্যাটট্রিক রুখতে পারছে না বিজেপি। তবে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা এবার অনেক কমবে বলেই মনে করছেন সমীক্ষকরা। সি ভোটারের তৃতীয় সমীক্ষা অনুযায়ী, ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ১৫০ থেকে ১৬৬টি আসন।

বিজেপি কতগুলি আসন পেতে পারে

বিজেপি কতগুলি আসন পেতে পারে

সি ভোটারের তৃতীয় সমীক্ষাও আভাস দিয়েছে, বিজেপির পক্ষে তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় ফেরা সম্ভব হবে না। প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি উঠে এলেও সমীক্ষা অনুযায়ী ৯৮ থেকে ১১৪টি আসন পেতে পারে তারা। গতবারের তুলনায় বহু গুণ আসন বাড়িয়ে নিতে সমর্থ হবে তারা। তবে ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না বিজেপি।

বাম-কংগ্রেস-আইএসএফ কতগুলি আসন পেতে পারে

বাম-কংগ্রেস-আইএসএফ কতগুলি আসন পেতে পারে

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বাম-কংগ্রেস-আইএসএফ জোট এবার তাদের বিরোধী তকমা ধরে রাখতে পারবে না। তারা নেমে যাবে তৃতীয় স্থানে। বাংলায় নির্বাচনী লড়াইয়ে জোট করে কোনওরকমে তারা অস্তিত্ব বাঁচাতে সমর্থ হবে। সমীক্ষায় আভাস বাম-কংগ্রেস-আইএসএফ জোট পেতে পারে ২৩ থেকে ৩১টি আসন। এই আসন সংখ্যা গতবারের তুলনায় অনেক কম। তবে লোকসভার তুলনায় অনেক ভালো।

অন্যান্যরা কতগুলি আসন পেতে পারে

অন্যান্যরা কতগুলি আসন পেতে পারে

এবার বাংলায় নতুন দল হিসেবে ময়দানে নেমেছে আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তারা বাম-কংগ্রেসের জোটে সামিল হয়েছে। ফলে আসাদউদ্দিন ওয়েইসির মিম একা পড়ে গিয়েছে। সমীক্ষায় আভাস অন্যান্যরা তেমন দাগ কাটতে পারবে না। অন্যান্যরা পেতে পারে ১ থেকে ৫টি আসন।

২০১৬-র নিরিখে ২০২১-এর সমীক্ষা

২০১৬-র নিরিখে ২০২১-এর সমীক্ষা

২০১৬-র বিধানসভা নির্বাচনে ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২১১টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। আর বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৭৭টি আসন। বাম-কংগ্রেস প্রধান বিরোধী শক্তি হয়েছিল। সম্ভাবনা তৈরি করেও ক্ষমতার ধারেকাছে পৌঁছতে পারেনি বাম-কংগ্রেস। বিপুল আসনে জিতে সেবারও ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস।

২০১৯-এর নিরিখে ২০২১-এর সমীক্ষা

২০১৯-এর নিরিখে ২০২১-এর সমীক্ষা

আর ২০১৯-এর লোকসভা ৪২-এ ৪২ করার লক্ষ্যমাত্রা নিয়ে লড়াইয়ে নেমে তৃণমূল অর্ধেক হয়ে গিয়েছিল। সেই নিরিখে বিধানসভা আসনের ১৬৪টিতে এগিয়ে ছিল তৃণমূল। আর বিজেপির লোকসভা আসন সংখ্যা ২ থেকে বেড়ে ১৮ হওয়ার পথে বিধানসভায় ১২১টি আসনে এগিয়েছিল। বাম-কংগ্রেস এগিয়েছিল মাত্র ৯টি আসনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+