মিশন একুশে উত্তরবঙ্গে কত আসন টার্গেট মমতার দলের! অঙ্ক কষছেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর
মিশন একুশে উত্তরবঙ্গে কত আসন টার্গেট মমতার দলের! অঙ্ক কষছেন প্রশান্ত কিশোর
মিশন একুশে টার্গেট ফিক্সড করে ফেলল। ২০১৯-এ উত্তরবঙ্গে বিজেপির কাছে নাস্তানাবুদ হতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। শূন্য ঝুলি নিয়ে তৃণমূলকে ফিরতে হয়েছিল উত্তরবঙ্গ থেকে। এবার তাই টার্গেট ফিক্সড করে ফেলল তৃণমূল কংগ্রেস। বিজেপির উত্তরণ রুখে আসনসংখ্যায় টেক্কা দিতে অঙ্ক কষে এগোচ্ছেন প্রশান্ত কিশোর।

আসন সংখ্যা বাড়ানোর অঙ্ক কষছেন প্রশা্ন্ত কিশোর
রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর এবার নজর দিয়েছেন উত্তরবঙ্গে। ঘুরে দাঁড়াতে দলের সংগঠনকে মজবুত করার পাশাপাশি কীভাবে আরও আসন সংখ্যা বাড়ানো যায় তা পরিকল্পনা করছেন। উত্তরবঙ্গে কোন আসনগুলিকে টার্গেট করা যায় তার ব্লপ-প্রিন্ট তৈরি করে ফেলেছেন তিনি। বিজেপির বিরুদ্ধে আটঘাট বেঁধেই নামছেন পিকে।

উত্তরবঙ্গে ক-টি আসনের লক্ষ্যমাত্রা রাখছে তৃণমূল
রাজ্যের উত্তর অংশে মোট ৫৪টি বিধানসভা আসন রয়েছে। সেখানে টিএমসি ২০১৬ সালে ১৬টি আসন লাভ করেছিল। তবে এই অঞ্চলে বিজেপির ক্রমবর্ধমান প্রভাব অনুমান করে রাজ্যের শাসকদল পরিকল্পনা করছে। তৃণমূল আসন্ন বিধানসভা নির্বাচনে আরও অন্তত ১০টি আসন টার্গেট করছে বিজেপির প্রভাব কমিয়ে আনতে। তাহলে লড়াইয়ে বিজেপিকে টেক্কা দেওয়া যাবে।

কোন কোনও আসনে ঘাঁটি বেঁধেছে তৃণমূল
২০২১ বিধানসভা নির্বাচনের আগে পুরো জমি দখল করার প্রয়াসেই তৃণমূলের ভোট কৌশলীর এই উদ্যোগ। উত্তরবঙ্গে তৃণমূলের দুর্গ আসলে আলিপুরদুয়ারের দুটি আসন, জলপাইগুড়ির দুটি, দার্জিলিংয়ের একটি, উত্তর দিনাজপুরের দুটি আসন, দক্ষিণ দিনাজপুরে তিনটি এবং মালদহের একটি আসন। বাকি ৪৩টি আসনে বিজেপি এই মুহর্তে বৃহত্তর শক্তি হয়ে উঠেছে।

প্রশান্ত কিশোর নামলেন বাংলার ভোট-ময়দানে
রাজনৈতিক কৌশলবিদ হিসেবে ২০১৯ সালের জুনে তৃণমূলের প্রচার শুরু করার পর প্রশান্ত কিশোরের এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনদিনের সফরে তিনি বিভিন্ন জেলায় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। দুজনেই শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিংয়ে দলীয় নেতা, কর্মী ও পদাধিকারীদের নিয়ে একাধিক বৈঠক ইতিমধ্যে সেরেও ফেলেছেন।

বিজেপির সঙ্গে লড়াই সমান সমান করে দিতে
২০১৯ লোকসভার ২০২১-এও উত্তরবঙ্গের সমস্ত আসন কব্জা করাই বিজেপির লক্ষ্য। পক্ষান্তরে তৃণমূল চাইছে আরও কিছু আসন জিতে উত্তরবঙ্গে বিজেপির সঙ্গে লড়াই সমান সমান করে দিতে বা বিজেপিকে টেক্কা দিয়ে খানিকটা এগিয়ে যেতে। তাহলে দক্ষিণবঙ্গের লড়াইয়ে বিজেপিকে মাত দিয়ে বেরিয়ে যাবে তারা। সেই লক্ষ্য নিয়েই প্রথম উত্তরবঙ্গ সফর করছেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর।












Click it and Unblock the Notifications