সোমবার শপথ নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় ক্যাবিনেট, মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যাঁরা

সোমবার শপথ নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় ক্যাবিনেট, মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যাঁরা

সোমবার রাজভবনে শপথ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) নেতৃত্বাধীন তৃতীয় মন্ত্রিসভা। বেলা ১১ টা নাগাদ শুরু হবে শপথ গ্রহণের অনুষ্ঠান (oath taking ceremony)। একাধিক মন্ত্রী ভার্চুয়ালি শপথ নেবেন বলে জানা গিয়েছে। বিকেল তিনটেয় এবারের মন্ত্রিসভার প্রথম বৈঠক বসবে বলে জানা গিয়েছে। এবারের মন্ত্রিসভা ৪৩ জনের, নতুন মুখ ১৬ জন।

 যেসব দফতর হাতে রাখতে পারেন মুখ্যমন্ত্রী

যেসব দফতর হাতে রাখতে পারেন মুখ্যমন্ত্রী

আগের বারের মতো স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য দফতর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রাখতে চলেছেন বলে জানা গিয়েছে। স্বাস্থ্যে প্রতিমন্ত্রী রাখা হতে পারে। তবে চন্দ্রিমা ভট্টাচার্য সেই দায়িত্ব নাও পেতে পারেন। পুরনো আর নতুন মুখের মিশেল এবারের মন্ত্রিসভায়।

 পুরনোদের মধ্যে শপথের আমন্ত্রণ পেয়েছেন যাঁরা

পুরনোদের মধ্যে শপথের আমন্ত্রণ পেয়েছেন যাঁরা

পুরনোদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায় তো থাকছেনই। থাকবেন ব্রাত্য বসুও। সোমবার শপথ নিলেও জ্যোতিপ্রিয় মল্লিককে আবারও খাদ্য দফতরে নাও দেখা যেতে পারে। পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের বিরোধী হিসেবে পরিচিত অখিল গিরির মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। পুরনোদের মধ্যে থাকছেন, সাধন পান্ডে, সৌমেন মহাপাত্র, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অরূপ রায়, চন্দ্রনাথ সিনহা, শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাঁজা, জাভেদ খান, স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লা চৌধুরী, সুজিত বসু।

 ভার্চুয়ালি শপথ নেবেন ব্রাত্য বসু

ভার্চুয়ালি শপথ নেবেন ব্রাত্য বসু

করোনা আক্রান্ত হয়েছেন ব্রাত্য বসু। তিনি ভার্চুয়ালি শপথ নেবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে অর্থমন্ত্রী হিসেবে ফের একবার দেখা যেতে পারে অমিত মিত্রকে। তিনি ভার্চুয়ালি শপথ নেবেন। সূত্রের খবর অনুযায়ী, অমিত মিত্রকেই ফের দায়িত্ব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে তাঁকে তাঁর পুরনো কেন্দ্র খড়দহ থেকে জিতিয়ে আনা হবে। কেননা ওই কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী ফল ঘোষণার আগেই করোনায় প্রয়াত হয়েছেন। মন্ত্রিসভায় দেখা যাবে মানস ভুঁইঞা, ইন্দ্রনীল সেনকে, হুমায়ুন কবীরকে।

 গুরুত্ব দেওয়া হচ্ছে মালদহ, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনাকে

গুরুত্ব দেওয়া হচ্ছে মালদহ, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনাকে

এবারের নির্বাচনে প্রথমবারের জন্য মালদহ, মুর্শিদাবাদে নিরঙ্কুশ প্রাধান্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। মালদহ থেকে সাবিনা ইয়াসমিন এবং মুর্শিদাবাদ থেকে সুব্রত সাহাকে মন্ত্রিসভায় দেখা যাবে। দক্ষিণ ২৪ পরগনায় এবারও নিরঙ্কুশ ক্ষমতা ধরে রাখতে পেরেছে তৃণমূল। সেক্ষেত্রে বিষ্ণুপুরের দিলীপ মণ্ডলকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে ক্রিকেটার মনোজ তিওয়ারিকেও।

উত্তরবঙ্গ থেকে থাকতে পারেন যাঁরা

উত্তরবঙ্গ থেকে থাকতে পারেন যাঁরা

উত্তরবঙ্গ থেকে মন্ত্রী কথা হচ্ছে মেখলিগঞ্জের পরেশ অধিকারী, উত্তর দিনাজপুরের গোলাম রব্বানি এবং দক্ষিণ দিনাজপুরের বিপ্লব মিত্রকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+