মমতার ‘ঝড় থেমে যাবে একদিন’ এবার ‘সিনেমা’য়! করোনার মাঝেই অভিনব ভাবনা টলিউডে

করোনা ভাইরাসের মহামারী দেশকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। মানুষের জীবন-জীবিকাকে রক্ষা করাই বর্তমান পরিস্থিতিতে বড় চ্যালেঞ্জ।

করোনা ভাইরাসের মহামারী দেশকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। মানুষের জীবন-জীবিকাকে রক্ষা করাই বর্তমান পরিস্থিতিতে বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষের পাশাপশি টলি ও টেলি ইন্ডাস্ট্রির টেকনিসিয়নরাও মহাসংকটের মুখে পড়ে আছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় শর্টফিল্ম বানানোর পরিকল্পনা করলেন।

শর্টফিল্ম ‘ঝড় থেমে যাবে একদিন'

শর্টফিল্ম ‘ঝড় থেমে যাবে একদিন'

মুখ্যমন্ত্রীর ভাবনায় এবার টলিউডে তৈরি হচ্ছে শর্টফিল্ম ‘ঝড় থেমে যাবে একদিন'। টেকনিসিয়ানদের পাশে দাঁড়ানোর ভাবনা থেকেই এই শর্টফিল্ম তৈরির পরিকল্পনা গ্রহণ করেন মমতা। উল্লেখ্য, ইন্ডাস্ট্রির ওই টেকনিসিয়ানরা দৈনিক পারিশ্রমিকে কাজ করেন। কিন্তু টলিউডের কাজকর্ম বন্ধ থাকায় টেকনিসিয়ানরা সমস্যায় পড়েন।

করোনা সচেতনতাও শর্টফিল্মের উদ্দেশ্য

করোনা সচেতনতাও শর্টফিল্মের উদ্দেশ্য

টেকনিসিয়ানদের পাশে দাঁড়ানোর ভাবনার পাশাপাশি করোনা মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগেই শর্টফিল্মের পরিকল্পনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্ক্রিপ্ট লেখা থেকে অভিনয়, সঙ্গীত, প্রয়োজনা-সহ সমস্ত দায়িত্ব বণ্টন হয়ে গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের শর্টফিল্মের দায়িত্বে

মমতা বন্দ্যোপাধ্যায়ের শর্টফিল্মের দায়িত্বে

মুখ্যমন্ত্রী মমতা বন্যোা পাধ্যায়ের ভাবনায় শর্টফিল্ম ‘ঝড় থেমে যাবে একদিন'-এর স্ক্রিপ্ট লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ও অরিন্দম শীল। এই স্বল্প সময়ের ছবির পরিচালনার দায়িত্বও পালন করছেন অরিন্দম শীল। গানের কথা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তাঁর লেখা ‘ঝড় থেমে যাবে একদিন' গানটি ব্যবহার করা হবে শর্ট ফিল্ম।

কে কোন ভূমিকা নিচ্ছেন এই শর্টফিল্মে

কে কোন ভূমিকা নিচ্ছেন এই শর্টফিল্মে

এই শর্টফিল্মে সঙ্গীত পরিচালনা করছেন কবীর সুমন। মিউজিকে থাকছেন বিক্রম ঘোষ। সম্পাদনা করছেন সংলাপ ভৌমিক। প্রয়োজনার দায়িত্বে ক্যামেলিয়া প্রোডাকশন। সহযোগিতায় আছেন স্বরূপ বিশ্বাস। ইতিমধ্যে শর্টফিল্মের নামও ঠিক হয়ে গিয়েছে। এখন শ্যুটিং শুরুর অপেক্ষা মাত্র।

কারা অভিনয় করবেন এই শর্টফিল্মে

কারা অভিনয় করবেন এই শর্টফিল্মে

অভিনয়ে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে দেব, যিশু সেনগুপ্ত, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, রুক্মিনী, শুভশ্রী, কোয়েল, আবির, পরমব্রত-সহ প্রথম সারির টলিউড তারকারা। থাকবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+