বিজেপির কাছ থেকে টাকা নিয়ে অনেকে গণ্ডগোল করছে! অনির্দিষ্টকাল আন্দোলন জারি রাখার বার্তা মমতার

এদিন জোড়াসাঁকোতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁর কাছে প্রমাণ আছে, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে অশান্তি পাকানো হচ্ছে। তবে এই ঘটনায় তাঁর দলের কেউ জড়িত নয়।

এদিন জোড়াসাঁকোতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁর কাছে প্রমাণ আছে, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে অশান্তি পাকানো হচ্ছে। তবে এই ঘটনায় তাঁর দলের কেউ জড়িত নয়। যতদিন পর্যন্ত কালা কানুন প্রত্যাহার করা না হচ্ছে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন মমতা।

প্রমাণ আছে, বললেন মমতা

প্রমাণ আছে, বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জোড়াসাঁকোয় বলেন, তাঁর কাছে প্রমাণ আছে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে গণ্ডগোল করা হচ্ছে। তবে এই গণ্ডগোলে তাঁর দলের কেউ জড়িয় নয় বলেও জানিয়েছেন তিনি। মমতা বলেন লালিপপের এদিক আর ওদিক হল এনআরসি আর সিএএ।

 আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন

আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন

তৃণমূল নেত্রী এদিন স্পষ্ট জানিয়েছেন, কালা কানুন না তোলা পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁর মৃতদেহের ওপর দিয়ে গিয়েই এনআরসি কিংবা সিএএ চালু করতে হবে।

 লড়াই সংখ্যালঘুদের নয়, সবার

লড়াই সংখ্যালঘুদের নয়, সবার

দিকে দিকে দেখা যাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতেই গত চারদিন ধরে গণ্ডগোল বেশি হচ্ছে, ট্রেনে-বাসে আগুন লাগানো ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী এদিন চেষ্টা করেছেন সংখ্যালঘুদের মন থেকে ভয় দূর করতে। তিনি বলেছেন, লড়াই সংখ্যালঘুদের নয়। সবার।

কীভাবে আন্দোলন জারি রাখতে হবে, মমতা বাতলে দিলেন পথ

কীভাবে আন্দোলন জারি রাখতে হবে, মমতা বাতলে দিলেন পথ

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আন্দোলন কীভাবে করতে হবে, সেই পথও বাতলে দেন। তিনি রক্ত দিয়ে নাম লিখুন। রাজ্যপালের কাছে দরবার করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+