কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল মুখ্যমন্ত্রীর ভাইঝির! অস্বস্তি শাসকদলে
নিয়োগ দুর্নীতির তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। দুর্নীতি ইস্যুতে কড়া কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল মমতার পরিবারেরও।
কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গেল মুখ্যমন্ত্রীর ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ৭৮৫ জনের চাকরি বাতিল হতে চলেছে। আর সেখানেই ১৫৫ নম্বরে নাম রয়েছে মুখ্যমন্ত্রী ভাইজি বৃষ্টি মুখোপাধ্যায়ের। আর এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জুড়ে।

শুধু তাই নয়, এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে বিজেপি। প্রভাব খাটিয়ে চাকরি পাওয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ বিরোধীদের। যদিও মেয়ে অনেক দিন আগেই চাকরি ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন বৃষ্টির বাবা।
শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক দুর্নীতি সামনে এসেছে। নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতার। আর এই কেলেঙ্কারির মধ্যে গ্রুপ সি'তেও যে দুর্নীতি হয়েছে তা প্রকাশ্যে আসে। ওএমআর শিটে ৯০ শতাংশ কারচুপি করা হয়েছে বলেও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আর এরপরেই ২০১৬ সালের গ্রুপ সি নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে সেই সংক্রান্ত তালিকা প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তাতে ৭৮৫ জনের চাকরি বাতিল হতে চলেছে। তাৎপর্যপূর্ণ ভাবে সেই তালিকার ১৫৫ নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি বৃষ্টি মুখোপাধ্যায়ের।
যদিও এই বিষয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের বাবা নীহার মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর মেয়ে শারীরিকভাবে অসুস্থ। একটি দুর্ঘটনার পর অসুস্থ হয়ে পড়ে। আর এরপর সে নিজে থেকেই চাকরি ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, কোনদিনও স্কুলেও যায়নি এবং সরকারের একটি বেতনও নেয়নি বলে দাবি নীহারবাবুর। জানা যায়, বৃষ্টি মুখোপাধ্যায় বোলপুর হাই স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট বেলার একটা বড় অংশ বীরভূমের রামপুরহাট ১ নম্বর বল্কের কুসুম্বা গ্রামে কেটেছে। একাধিক স্মৃতি। মুখ্যমন্ত্রীর মামা অনিল মুখোপাধ্যায়ের ছেলে নীহার মুখোপাধ্যায়। তাঁরই মেয়ে বৃষ্টি। আর তাঁকে ঘিরেই যাবতীয় বিতর্ক। বলে রাখা প্রয়োজন, নীহার স্থানীয় জেলা পরিষদের অধ্যক্ষ বলে বলে জানা গিয়েছে। ফলে স্কুলে চাকরি পেতে প্রভাব খাটানোর অভিযোগে সরব বিরোধীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications