অভিষেকের পর সক্রিয় রাজনীতিতে বন্দ্যোপাধ্যায় পরিবারের আরও এক সদস্য! কে হলেন মমতার ভরসার মুখ?

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখে ১৪৪টি ওয়ার্ডের জন্যে প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। আর সেই প্রার্থী তালিকাতে একের পর এক চমক রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখে ১৪৪টি ওয়ার্ডের জন্যে প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। আর সেই প্রার্থী তালিকাতে একের পর এক চমক রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একদিকে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ফেলে আসা ওয়ার্ডেই স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিলেন। পাশাপাশি একের পর এক বিধায়ককে প্রার্থী করেও অভিজ্ঞতাকেই মান্যতা দিলেন নেত্রী মমতা। প্রার্থী হলেন ফিরহাদ হাকিম, অতীন ঘোষ এবং দেবাশীষ কুমার।

তবে এখানেই শেষ নয়, প্রার্থী তালিকাতে ছিল আরও চমক। আর তালিকা প্রকাশের পরেই সামনে আসল সেই চমক।

দফায় দফায় বৈঠক

দফায় দফায় বৈঠক

সকাল দফায় দফায় বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন ভোট কৌসুলি প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন একাধিক তৃণমূলের শীর্ষ আধিকারিক। মুলত বেশ কয়েকটি আসন নিয়ে এদিন আলোচনা হয়। এছাড়াও বিধায়কদের প্রার্থী করা নিয়েও আলোচনা হয়। দীর্ঘ আলোচনা শেষে তৃণমূলের একাধিক বিধায়ককে প্রার্থী করার সিদ্ধান্তে শিলমোহর দেন তৃণমূল সুপ্রিমো। এছাড়াও বেশ কয়েকটি আসনে প্রার্থীর নামে চূড়ান্ত শিলমোহর দেন নেত্রী।

প্রার্থী করলেন খোদ ভাতৃবধুকে!

প্রার্থী করলেন খোদ ভাতৃবধুকে!

তৃণমূলের প্রার্থী তালিকাতে একাধিক প্রভাবশালী নেতার নাম বাদ গিয়েছে। যেমন বাদ গিয়েছে স্মিতা বক্সির নাম। তেমনই বাদ পড়েছে রতন দে'র মতো নামও। এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডে থাকা রতন মালাকারের নামও বাদ পড়েছে। ৭৩ নম্বর ওয়ার্ড হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড। সেই ওয়ার্ডেই কাউন্সিলর ছিলেন রতন মালাকার। দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের কাইন্সিলার ছিলেন রতন মালাকার। আর সেখানেই এবার প্রার্থী বন্দ্যোপাধ্যায় পরিবারের আরও এক সদস্যকে। তৃণমূলের টিকিট পেলেন মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের পর মমতার চমক কাজরি

অভিষেকের পর মমতার চমক কাজরি

ছোট থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরে বেরিয়েছেন অভিষেক। রপ্ত করেছেন পিসির রাজনীতি। ভাষণ দেওয়া থেকে শুরু করে রাজনীতির প্রতিটি কৌশল রপ্ত করেছেন ভাইপো অভিষেক। ধীরে ধীরে দলে নিজের জায়গা শক্ত করেছেন। এই মুহূর্তে পিসি মমতার ভরসার জায়গা তিনি। বন্দ্যোপাধ্যায় পরিবারের কাউকে সেভাবে এগিয়ে এসে রাজনীতিতে দেখা যায়নি কখনই। ব্যতিক্রমী শুধু অভিষেকই। এবার সেই তালিকায় নয়া যোগ কাজরী বন্দ্যোপাধ্যায়। খোদ নিজের পাড়াতেই লড়াই করবেন তিনি।

ক্ষিতি গোস্বামীর মেয়েকে প্রার্থী করে চমক

ক্ষিতি গোস্বামীর মেয়েকে প্রার্থী করে চমক

তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকাতে আরও এক চমক। প্রার্থী হয়েছেন প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+