মমতার সিএএ বিরোধী পথ পরিক্রমায় জনসুনামি, পাহাড়ে প্রথম পদযাত্রাই সুপারহিট
মমতার সিএএ বিরোধী পথ পরিক্রমায় জনসুনামি, পাহাড়ে প্রথম পদযাত্রাই সুপারহিট
নাগরিকত্ব আইনের বিরোধিতায় পাহাড়ে ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমতলের মতো পাহাড়েও মানুষ উপচে পড়ল মমতার পদযাত্রায়। গানে গানে পাহাড়ে সিএে বিরোধিতায় প্রচার সারলেন তিনি। ঠিক যেভাবে সমতলে তাঁর মিছিলে ঢল নেমেছিল মানুষের, পাহাড়েও মিছিলে জনসুনামি ঘটালেন মমতা। বুঝিয়ে দিলেন বিজেপির কালা কানুনের বিরোধিতায় সমতল থেকে পাহাড়ের সবাই সামিল।

এই প্রথম সিএএ বিরোধিতায় পাহাড়ে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভানুভক্তের মুর্তির পাদদেশ থেকে চকবাজার পর্যন্ত এই মিছি্লে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মিছিলে পা মেলান পাহাড়বাসীও। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকরা এই মিছিলে মমতার সঙ্গে হাঁটেন।
Darjeeling: West Bengal CM Mamata Banerjee holds rally against National Register of Citizens, Citizenship Amendment Act and National Population Register pic.twitter.com/O4pfRIcs2E
— ANI (@ANI) January 22, 2020
মমতা বলেন, এনআরসিতে বাদ গিয়েছে গোর্খাদেরও নাম। তাই পাহাড়বাসীও আতঙ্কে রয়েছে। এদিনের পাহাড়ের ছবি তার প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি চলাকালীন রাস্তার দুধারে ভিড় জমানো, একে একে করে মমতার মিছিলে যোগ দেওয়া পাহাড়বাসীর ভিড় মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করূবে, নিশ্চিত।
মমতা বন্দ্যোপাধ্যায় মাসাবধি এই সিএএ-এনআরসি বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি এবার উত্তরবঙ্গে পাড়ি দিয়েছেন। পাহাড়ে রাস্তায় নেমে স্থানীয় মানুষকে নিয়ে মিছিল করছেন। দার্জলিংয়ে পাঁচ কিলোটার পথ পরিক্রমা করছেন। সেই পথ পরিক্রমায় তাঁর সাথে পা মিলিয়েছে জনসমু্দ্র।












Click it and Unblock the Notifications