Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'দুয়ারে সরকার' প্রকল্পে মমতার ছবি নয়! কেন এমন নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের?

'দুয়ারে সরকার' প্রকল্পে মমতার ছবি নয়! কেন এমন নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের?

চার পুরসভায় তৃণমূলের জয়জয়কার! আর এরপরেও দুয়ারে সরকার প্রকল্পে মমতা ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা। আজ সোমবার এই সংক্রান্ত নির্দেশ জানায় রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যে রাজ্যের ১০৮ পুরসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে কমিশন। ঘোষণা অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি এই নির্বাচন। ইতিমধ্যে রাজ্যে আদর্শ আচরন বিধি লাঘু হয়েছে।

এই অবস্থায় রাজ্যের প্রশাসনিক প্রধানের ছবি ব্যবহারে এই নিষেধাজ্ঞা। যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিরোধীরা এই রাজ্য নির্বাচন কমিশনের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আজ থেকেই নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে।

এক নজরে কি বলছে কমিশন-

এক নজরে কি বলছে কমিশন-

রাজ্য নির্বাচন কমিশন আজ সোমবার এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে। নির্দেশিকা অনুযায়ী যে ১০৮ পুরসভা এলাকাতে ভোট রয়েছে সেখানে এই নির্দেশ কার্যকর হবে। সেই সমস্ত এলাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানোর কথাও বলা হয়েছে। এমনকি সংশ্লিষ্ট এলাকাতে যদি দুয়ারে সরকারের ক্যাম্প বসে তাহলে সেখানে কোনও রাজনৈতিক নেতারাও যেতে পারবেন না বলে জানানো হয়েছে। এমনকী সেখানে কোন মন্ত্রীরও যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

বিধি ভাঙার অভিযোগ

বিধি ভাঙার অভিযোগ

গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ এনেছিলেন শুভেন্দু অধিকারী। জমির দলিল তুলে দিয়ে এই বিধি ভঙ্গ হচ্ছে বলেও অভিযোগ। এই অবস্থায় নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ শুভেন্দুর। এই বিষয়ে কার্যত একমত বিরোধীরাও। এই অবস্থায় নির্বাচন কমিশনের এহেন সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, সরকারি প্রকল্পগুলিকে যাতে প্রচারের কাজে না লাগানো যায় সেদিকে তাকিয়েই এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

রবিবার ভোট

রবিবার ভোট

হাতে আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যে ১০৮ পুরসভার প্রার্থী চুড়ান্ত। সম্পন্ন হয়ে গিয়েছে মনোনয়নও। এই অবস্থায় জোর কদমে চলছে প্রচার। তৃণমূল তো বটেই, ডান-বাম সমস্ত রাজনৈতিক দলই কার্যত জোরকদমে প্রচার চালাচ্ছে। কেউ কাউকে জায়গা ছাড়তে নারাজ। তবে বেশ কয়েকটি পুরসভাতে ইতিমধ্যে জয় পেয়েছে শাসক। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই এই জয় হয়েছে। তবে এখানে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব বিরোধীরা।

বাড়তি সুবিধা দেবে

বাড়তি সুবিধা দেবে

১০৮ পুরসভা ভোটের আগেই চার পুরসভায় জয়জয়কার তৃণমূলের। যা শাসকদলকে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, সামনেই ১০৮ পুরসভাতে ভোট হবে। সবাইকে ঝাঁপিয়ে পড়ে কাজতে হবে। যেখানে কাজ কিছু বাকি আছে সেখানে দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান করে মিটিয়ে দেওয়া হবে বলে দাবি রাজ্যের প্রশাসনিক প্রধানের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+