নন্দীগ্রামে কি শুভেন্দুর বিকল্প অখিল গিরি, সুব্রতর বয়ানে তৃণমূলের অন্দরে অন্য সমীকরণের ইঙ্গিত

নন্দীগ্রামে কি শুভেন্দুর বিকল্প অখিল গিরি, সুব্রতর বয়ানে তৃণমূলের অন্দরে অন্য সমীকরণের ইঙ্গিত

৭ জানুয়ারি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত সভা বাতিল করা হয়েছে। কারণ রামনগরের বিধায়কের করোনা সংক্রমণ। রাম নগরের বিধায়ক অখিল গিরি ছাড়া নন্দীগ্রামের সভা কার্যত অসম্ভব। প্রকাশ্যে এই কারণ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিলের কারণ জানিয়ে আরও জল্পনা বাড়িয়ে দিয়েছেন সুব্রত। অখিল গিরিকে এবার শুভেন্দুর বিকল্প হিসেবে কী ভাবতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস এই নিয়ে জল্পনার পারদ চড়ছে। কারণ বরাবরই শুভেন্দুর প্রবল প্রতিপক্ষ অখিল গিরি কাঁথিতে তৃণমূলের মিটিং ও পদযাত্রার গুরু দায়িত্ব ছিলেন রামনগরের বিধায়ক।

নন্দীগ্রামে মমতার সভা বাতিল

নন্দীগ্রামে মমতার সভা বাতিল

শুভেন্দু বিবাগী হওয়ার পরেই নন্দীগ্রাম আন্দোলন নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে। তৃণমূল না শুভেন্দু নন্দীগ্রামের গণ আন্দোলন কার নেতৃত্বে হয়েছে এই নিয়ে তুমুল বিতর্ক চলছে। ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেদিন এক প্রকাল নন্দীগ্রাম আন্দোলনের অধিকার জাহিরের সভা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে দলের পক্ষ থেকে জানানো হয় নন্দীগ্রামের সভা বাতিল করা হল।

অখিল গিরির কারণেই সভা বাতিল

অখিল গিরির কারণেই সভা বাতিল

নন্দীগ্রামে মমতার সভা বাতিলের পরেই নতুন করে জল্পনা শুরু হয়েছিল। শুভেন্দুকে ভয় পেয়েই কি সভা বাতিল করছে তৃণমূল এই নিয়ে তোলপাড় চলছিল রাজনৈতিক মহলে। শেষে সাংবাদিক বৈঠক করে জল্পনার অবসান ঘটান সুব্রত মুখোপাধ্যায়। তিনি জানান রাম নগরের বিধায়ক অখিল গিরি করোনা আক্রান্ত। সেকারণেই নন্দীগ্রামের সভা বাতিল করা হয়েছে। পরে দিন ঘোষণা করা হবে। অখিল গিরি ছাড়া নন্দীগ্রামের সভা করা সম্ভব নয় জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সুব্রত মুখোপাধ্যায়।

শুভেন্দুর জায়গায় কি অখিল গিরি

শুভেন্দুর জায়গায় কি অখিল গিরি

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দানের পর পূর্ব মেদিনীপুরে একটা বড় ফাঁকা জায়গায় তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে। তেমন দাপুটে নেতা বলতে রয়েছেন অখিল গিরি। বরাবরই শুভেন্দুর প্রবল বিরোধী অখিল গিরি। এক দলে থাকতেও একে অপরের সম্পর্কে কথা বলতে পছন্দ করতেন না। এমনকী একে অপরের বিরুদ্ধে একাধিকবার প্রকাশ্যে সমালোচনা করতেও ছাড়তেন না। সেই বিরোধিতাকেই কি কাজে লাগাতে চাইছে তৃনমূল কংগ্রেস। শুভেন্দু চলে যাওয়ায় নেতৃত্বে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে সেখানেই কী অখিল গিরিকে নিয়ে আসতে চাইছেন দলনেত্রী। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

করোনা আক্রান্ত অখিল

করোনা আক্রান্ত অখিল

কাঁথিকে তৃণমূলের সভার আগে রামনগরে অখিল গিরি এলাকায় হামলা চালায় বিজেপি কর্মীরা। এই নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অখিল গিরির নেতৃত্বেই একপ্রকার কাঁথিতে তৃণমূল শক্তি প্রদর্শন করতে পেরেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ কাঁথিতে শুভেন্দুেক শক্তি প্রদর্শন করা এক প্রকার চ্যালেঞ্জ ছিল অখিল গিরির কাছে। সেটা তিনি করে দেখিয়েছেন। সেকারণেই নন্দীগ্রামে লোক টানতে অখিল গিরি অপরিহর্য হয়ে উঠেছেন মমতার কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+