সারদাকাণ্ডে ফের সিবিআই তৎপরতা, সুপ্রিমকোর্টে চাঞ্চল্যকর তথ্য পেশ তদন্তকারীদের
সারদা চিটফান্ড কাণ্ডে এবার জড়িয়ে গেল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল। একটি সাংবাদ সংস্থার তরফে দেওয়া খবর অনুযায়ী, বিষয়টি সুপ্রিম কোর্টকে ইতিমধ্যেই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তককারী সংস্থা বা সিবিআই। তারা শীর্ষ আদালতকে জানিয়েছে, সারদার যে কম্পানিগুলি ছিল, তার মধ্যে একটি টিভি চ্যানেলের কর্মীদের ২৩ মাসের বেতন দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে।

সারদা কাণ্ডে সিবিআই-এর তৎপরতা
সংবাদ সংস্থার দাবি, সুপ্রিম কোর্টে করা এক আবেদনে সিবিআই জানিয়েছে যে ২০১৩ সালের মে মাস থেকে ২০১৫ সালের এপ্রিল মাস পর্যন্ত এই বেতন দেওয়া হয়েছে। আর এর জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতি মাসে ২৭ লক্ষ টাকা করে খরচ হয়েছে। সব মিলিয়ে ৬.২১ কোটি টাকা খরচ হয়েছে। শীর্ষ আদালতে সিবিআই জানিয়েছে, ওই টিভি চ্যানেলও তদন্তের আওতায় রয়েছে। কারণ, ওই সংস্থা সারদা কম্পানির অঙ্গ।

শীর্ষ আদালতকে কী জানিয়েছে তদন্তকারী সংস্থা
সংবাদ সংস্থার দাবি, এই নিয়ে ২০১৮ সালের ১৬ অক্টোবর একটি চিঠি পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে পাঠিয়েছিল সিবিআই। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের কার্যপদ্ধতি জানতে চেয়ে ওই চিঠি দেওয়া হয় বলে জানা গিয়েছে। তবে সরকারের কাছ থেকে কোনও সদর্থক উত্তর পাওয়া যায়নি বলে শীর্ষ আদালতকে জানিয়েছে ওই তদন্তকারী সংস্থা।

উচ্চ আদালত ওই টিভি চ্যানেলের বেতনের ব্যবস্থা করতে বলেছিল
সংবাদ সংস্থার দাবি, উচ্চ আদালত ওই টিভি চ্যানেলের বেতনের ব্যবস্থা করতে বলেছিল। কিন্তু ত্রাণের কাজে ব্যবহারের জন্য পাওয়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়ার কথা সেই নির্দেশে একবারও বলা হয়নি বলে শীর্ষ আদালকে জানিয়েছে সিবিআই।

কর্মীদের বেতন দিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা ব্যবহার
সংবাদ সংস্থার দাবি, ওই বেসরকারি টিভি চ্যানেলের কর্মীদের বেতন দিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা ব্যবহার আসলে একটি ষড়যন্ত্রের অঙ্গ বলে মনে করছে সিবিআই। কারণ, রাজ্য সরকার এই নিয়ে এখনও কোনও সদর্থক উত্তর দিতে পারছে না। সুপ্রিম কোর্টে করা আবেদনে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?












Click it and Unblock the Notifications