ভোটের আগেই করোনা-আশঙ্কা নিয়ে মমতার চিঠির জবাব আজও দেননি মোদী! চিঠিতে কী লেখা ছিল, জানান দিলেন ডেরেক

ভোটের আগেই করোনা-আশঙ্কা নিয়ে মমতার চিঠির জবাব আজও দেননি মোদী! চিঠিতে কী লেখা ছিল, জানান দিলেন ডেরেক

কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত বহুবার বহু ইস্যুতে দেখেছে পশ্চিমবঙ্গ। করোনা পরিস্থিতির জেরেও প্রথম স্রোতেও দুই প্রশাসনের তরফে সমস্যা শুরু হয়। এবার সেই পরিস্থিতিতে ভোটের ফলাফলের ঠিক আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি চিঠি নিয়ে বিস্ফোরক টুইট ডেরেক ও ব্রায়ানের।

উত্তর দেননি মোদী!

উত্তর দেননি মোদী!

ডেরেক ও'ব্রায়ানের তরফে একটি টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ২৪ ফেব্রুয়ারির একটি টুইট ধরে বিস্ফোরক দাবি তোলা হয়। ডেরেকের দাবি, গত ফেব্রুয়ারি মাসেই রাজ্যে প্রাপ্ত বয়স্কদের সকলের ভ্যাকসিনেশনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই চিঠির এখনও কোনও উত্তর পাননি বাংলার মুখ্যমন্ত্রী।

 চিঠিতে ঠিক কী লেখেন মমতা?

চিঠিতে ঠিক কী লেখেন মমতা?

প্রসঙ্গত, চিঠিতে মমতা লেখেন , ভোটের সময় মানুষকে পোলিং স্টেশনে যেতে হবে। এই পরিস্থিতিতে ভোটারদের সকলের ভ্যাকসিন আবশ্যক। এই প্রসঙ্গে রাজ্যে জরুরি ভিত্তিতে ভ্যাকসিনেশনের দাবি করেন মমতা। এই দাবিতে সরব হয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লেখেন। চিঠিতে মমতা লেখেন ,রাজ্যের মানুষের যেন কেন্দ্র সরকার দ্রুত ব্যবস্থা নেয়।

ভ্যাকসিনেশনের অনুরোধ

ভ্যাকসিনেশনের অনুরোধ

মমতা মোদী চিঠিতে জানান, যাতে বড় অংশের মানুষের ভ্যাকসিনেশন রাজ্যে করা যায়, তার বন্দোবস্ত করতে। এই পরিস্থিতিতে যাতে মোদী সরকার সংশ্লিষ্ট দফতরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে, তার বার্তা দেওয়া হয়েছে মমতার চিঠিতে। তবে ফেব্রুয়ারি মাসে পাঠানো সেই চিঠির প্রেক্ষিতে এখনও পর্যন্ত মমতার কাছে প্রধানমন্ত্রীর দফতরের কোনও উত্তর আসেনি বলে দাবি ডেরেক ব্রায়ানের।

 ডেরেকের খোঁচা

ডেরেকের খোঁচা

এদিকে, ডেরেক ও ব্রায়ান খোঁচার সুরে নিজের টুইটে দাবি করেন, ফেব্রুয়ারির শেষের দিকে এমন চিঠি পাঠানোর পর এপ্রিল মাস পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রীর তরফে কোনও উত্তর আসেনি। ডেরেকের কটাক্ষ , 'ক্যাট কলিং' এ প্রধানমন্ত্রী ব্যস্ত থাকেন, তবুএ এই চিঠির উত্তর দেননা। প্রসঙ্গত, রাজ্যের যে ফ্রন্টলাইন ওয়ার্কারদের ভ্যাকসিনেশন সম্পন্ন হয়ে গিয়েছে সেবিষয়ে অবহিত করেছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+