স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য বিমার সুযোগ দিচ্ছে মমতার সরকার, জেনে নিন কী সুবিধা

স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বিমার সুবিধা নেওয়ার জন্য আবেদন করার আহ্বান জানাল রাজ্য সরকার। রাজ্যের তৃণমূল সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ও বিজ্ঞাপন দিয়ে তা জানানো হয়েছে।

সম্পূর্ণ বিনামূল্যে স্বনির্ভরগোষ্ঠীর সদস্যদের বিমা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। দুর্ঘটনাজনিত কারণে বিমার টাকা বাড়িয়েও দেওয়া হয়েছে। ইতিপূর্বেই তা বেড়ে হয়েছে দু-লক্ষ টাকা। আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে ৬০ হাজার টাকার বিমা দেওয়া হবে। এছাড়া দুর্ঘটনাজনিত কারণে ডে-কেয়ার বিভাগে চিকিৎসায় পাঁচ হাজার টাকা পাওয়া যাবে বিনামূল্যে।

স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য বিমা, পরিষেবা রাজ্যের

এমনকী হাসপাতালে ভর্তিকালীন প্রতিদিন ১০০ টাকা করে সাহায্য পাবেন আহত ব্যক্তি। সর্বাধিক ৩০ দিন পাওয়া যাবে এই সাহায্য। দুর্ঘটনাজনিত কারণে দু-লক্ষ টাকা বিমা ছাড়াও অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ২৫০০ টাকা অতিরিক্ত সাহায্য পাওয়া যাবে। দুর্ঘটনায় মৃত সদস্য বা সদস্যার সন্তানদের পড়াশোনার জন্যও ২৫ হাজার টাকা অতিরিক্ত সাহায্য মিলবে।

স্বনির্ভরগোষ্ঠীর সদস্যদের জন্য এই বিমা প্রকল্পের নাম দেওয়া হয়েছে সমাজসাথী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পরিষেবা প্রদানের ব্যাবস্থ করা হয়েছে। সেই প্রকল্প চালুর পরই সদস্য ও সদস্যাদের বিমাও আওতায় আসার আহ্বান জানানো হয়েছে। চালু করা হয়েছে হেলপ্ লাইন নম্বরও। সেইসঙ্গে তাদের স্বাস্থ্যসাথী কার্ডও দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+