করোনার সেকেন্ড ওয়েভে মাত্রাছাড়া সংক্রমণ রুখতে ১২ দফা বিধি, কড়া মমতার প্রশাসন
করোনার সেকেন্ড ওয়েভে মাত্রাছাড়া সংক্রমণ শুরু হয়েছে দেশে। বাংলাতেও দিন দিন সাংঘাতিক মহামারীর রূপ নিচ্ছে করোনা। এই পরিস্থিতিতে রাজ্যের জন্য নয়া বিধি নিষেধ জারি করল রাজ্য সরকার।
করোনার সেকেন্ড ওয়েভে মাত্রাছাড়া সংক্রমণ শুরু হয়েছে দেশে। বাংলাতেও দিন দিন সাংঘাতিক মহামারীর রূপ নিচ্ছে করোনা। এই পরিস্থিতিতে রাজ্যের জন্য নয়া বিধি নিষেধ জারি করল রাজ্য সরকার। শনিবার রাজ্যের ভয়াবহ করোনা চিত্র দেখে রাজ্যের স্বরাষ্ট্র দফতর নয়া নির্দেশিকা প্রকাশ করেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই স্বরাষ্ট্র দফতর সামলান। রাজ্যে ভোট মরশুমে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের জন্য তিনি যেমন আঙুল তুলেছেন বহিরাগত ভোট প্রচারকদের দিকে, তেমনই তিনি রাজ্যের মানুষের জন্য নয়া নির্দেশিকায় কিছু বিধি মেনে চলা বাধ্যতামূলক করেছেন। মুখ্যমন্ত্রীর দফতর তা জারি করার পর তা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন রাজ্যপালও।
আপাতত আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নয়া স্বাস্থ্যবিধি চালু রাখার কথা জানানো হয়েছে এই নির্দেশিকায়। নির্দেশিকায় যে সমস্ত বিধি জারি করা হয়েছে, তা হল-
- বাড়ির বাইরে পা রাখলেই মাস্ক বাধ্যতামূলক। বাস-ট্রেন হোক বা বাইক কিংবা অন্যান্য গাড়ি মাস্ক পরতেই হবে।
- বাড়ির ভিতরে হোক বা বাইরে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
- সরকারি-বেসরকারি হাসপাতাল, শিল্প-কারখানা বা বাণিজ্যিক ভব সপ্তাহে একবার জীবাণুমুক্ত করতে হবে।
- চেম্বার অফ কমার্স ও ট্রেড অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জীবাণুমুক্তকরণ করতে হবে।
- দোকান, হাট-বাজার, অফিস বা কর্মস্থল- সর্বত্রই মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
- কোথাও কোনও ভিড় করা যাবে না। কর্মচারী ও গ্রাহকদের সতর্ক হতে হবে।
- সরকারি দফতরে রোটেশন পদ্ধতিতে ৫০ শতাংশ কর্মী কাজ করবে।
- বেসরকারি সংস্থাগুলিতে ফের কর্মীদের বাড়ি থেকে কাজ করানোর ব্যবস্থা করতে হবে। অফিস এলে রোটেশন পদ্ধতি মেনে।
- অফিসেও কাজ করার সময় মাস্ক পের থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
- শপিং মল, মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ, থিয়েটার প্রভৃতি জায়গায় প্রবেশ ও বাহির পথে থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজ বাধ্যতামূলক।
- স্টেডিয়াম ও সুইমিং পুলে আগের মতোই সতর্ককা মেন চলতে হবে।
- বিধি লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।












Click it and Unblock the Notifications