আর ১৬টি নয়, এবার একটি মাত্র ফর্ম ফিলাপ করলেই মিলবে পেনশন, সৌজন্যে মমতা

পেনশনের সরলীকরণ করে দিল রাজ্য সরকার। তাই এখন আর অপেক্ষার প্রহর গুণতে হবে না। অবসরের সঙ্গে সঙ্গেই মিলবে পেনশন পরিষেবা।

পেনশনের সরলীকরণ করে দিল রাজ্য সরকার। তাই এখন আর অপেক্ষার প্রহর গুণতে হবে না। অবসরের সঙ্গে সঙ্গেই মিলবে পেনশন পরিষেবা। আর দুঃস্বপ্নের মতো ১৬টি ফর্ম ফিলাপ করার ঝক্কি নেই, এবার এক ফর্মেই পেনশন প্রাপ্তি ঘটবে আপনার। পেনশনের প্রক্রিয়া সারতে আর দিনের পর দিন, ফর্ম ফিলাপের পর ফর্ম ফিলাপ করতে হবে না।

আর ১৬টি নয়, এবার একটি মাত্র ফর্ম ফিলাপ করলেই মিলবে পেনশন, সৌজন্যে মমতা

সোমবার অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে পেনশন প্রক্রিয়া সরলীকরণ হয়েছে। সরকার এই সরলীকরণের সিদ্ধান্ত নেওয়ার আগে দীর্ঘদিন ধরেই চিন্তাভাবনা করছিল। অবশেষে তা বাস্তব রূপ পেতে চলেছে। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর নোটিফিকেশন জারি করলেও, এতদিন পর তা ঠান্ডা ঘর থেকে বের হল।

মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণের পর সম্প্রতি প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেলের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়। রাজ্যপাল সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। যার ফলে আগামীদিনে পেনশন প্রক্রিয়ার সরলীকরণ হচ্ছে। আগেকার মতো ১৬টি ফর্ম ফিলাপ করতে হবে না অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের।

আগে এই প্রক্রিয়া অনেক জটিল ছিল। মাথার ঘাম পায়ে ফেলে ১৬টি ফর্ম ফিলাপ করতে হত অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের। দিনের পর দিন ছুটতে হত, এখন সেই ঝঞ্ঝাট থেকে মুক্ত হতে চলেছে পেনশন প্রক্রিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ও সোমবার এই কথা ঘোষণা করে হাওড়ার প্রশাসনিক বৈঠকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+