২০২০-তে পুজোর ছুটি টানা ১৬ দিন! কীভাবে প্ল্যান করবেন, দেখে নিন তালিকা

আগামী বছর লম্বা ছুটির তালিকা প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। টানা ছুটির বহর দেখলে খুশিতে মনে ভরে যাবে সরকারি কর্মীদের। তার মধ্যে পুজোর ছুটি এবার মাত্রাছাড়া।

আগামী বছর লম্বা ছুটির তালিকা প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার। টানা ছুটির বহর দেখলে খুশিতে মনে ভরে যাবে সরকারি কর্মীদের। তার মধ্যে পুজোর ছুটি এবার মাত্রাছাড়া। সামনের বছর অর্থাৎ ২০২০-তে টানা ১৬দিন পুজোর ছুটি মিলবে। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

পুজোর ছুটি

পুজোর ছুটি

১৯ অক্টোবর সোমবার থেকে পুজোর ছুটি শুরু। এবার তৃতীয়া থেকেই পুজোর ছুটি দেওয়া হয়েছে। আর তার আগে শনি ও রবিবার ছুটি। অর্থাৎ মহালয়া শেষে দেবীপক্ষের প্রথম দিন থেকেই থেকেই একপ্রকার ছুটি পাবেন এবার সরকারি কর্মীরা। এই ছুটি চলবে টানা ৩০ অক্টোবর পর্যন্ত। সেদিন শুক্রবার। অর্থাৎ তারপর দুদিনও শনি ও রবিবারও ছুটি।

কালীপুজো-ভ্রাতৃদ্বিতীয়া

কালীপুজো-ভ্রাতৃদ্বিতীয়া

কালীপুজো ১৪ নভেম্বর। ওইদিন শনিবার। পরদিন রবিবার এমনিতেই ছুটি। তারপর ভাইফঁটার দুদিন ছুটি ১৬ ও ১৭ নভেম্বর। এক্ষেত্রেও টানা চারদিন ছুটি মিলবে। তারপর আছে ছট পুজো।

ছটপুজোর ছুটি

ছটপুজোর ছুটি

সামনের বছর টানা চারদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। ছট পুজো ১৯ ও ২০ নভেম্বর। ওই দু-দিন হল বৃহস্পতি ও শুক্রবার। তারপর শনিবার ও রবিবার আরও দুদিন সাপ্তাহিক ছুটি। অর্থাৎ এক্ষেত্রেও টানা চারদিন ছুটি মিলছে।

সরস্বতী পুজোর ছুটি

সরস্বতী পুজোর ছুটি

রাজ্য সরকারের এই ক্যালেন্ডারে জানুয়ারিতেই লম্বা ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন কোনও ছুটির আবেদন ছাড়াই। তার কারণ সরস্বতী পুজো পড়েছে এবার বৃহস্পতিবার, পরের দিন ৩১ জানুয়ারিও বাড়তি ছুটি দিয়েছে সরকার, তারপরই শনি ও রবিবার। ফলে চারদিন টানা ছুটি আপনি কাটিয়েই আসতে পারেন অন্য কোথাও, অন্য কোনওখানে।

ইদের ছুটি

ইদের ছুটি

মে মাসে আবার আরও একটি টানা চারদিনের ছুটি পাবেন সরকারি কর্মীরা। ২৫ মে সোমবার ইদ। তার পরদিনও ছুটি। অর্থাৎ মঙ্গলবার ছুটি দিয়েছে সরকার। তার আগে শনি ও রবিবার ছুটি পাচ্ছেন। ফলে এক্ষেত্রেও টানা চারদিন ছুটি হয়ে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+