সুখবর! বাড়ল রাজ্য সরকারি কর্মীদের বেতন, ষষ্ঠ বেতন কমিশন লাগু হল রাজ্যে

তিনমাস আগে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণামতোই ২০২০-র ১ জানুয়ারি থেকে বেতনবৃদ্ধি করা হল।

তিনমাস আগে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণামতোই ২০২০-র ১ জানুয়ারি থেকে বেতনবৃদ্ধি করা হল। অর্থাৎ বুধবার থেকে লাগুল হল ষষ্ঠ বেতন কমিশন। রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ল প্রত্যাশার থেকেও বেশি। এই বর্ধিত বেতন তাঁরা পাবেন পরের মাসে অর্থাৎ ১ ফেব্রুয়ারি।

ষষ্ঠ বেতন কমিশন লাগু

ষষ্ঠ বেতন কমিশন লাগু

রাজ্য সরকারি কর্মীদের এই বেতন বৃদ্ধির পাশাপাশি বেতন বাড়ছে সরকার অনুমোদিত স্কুল-কলেজের শিক্ষক, পুর-পঞ্চায়েতকর্মী ও অধীনস্থ সংস্থার কর্মীদেরও। ষষ্ঠ বেতন কমিশন লাগু ও অন্যান্য আধা সরকারি কর্মীদের বেতন বৃদ্ধিতে রাজ্যের খরচও হবে আকাশছোঁ

প্রায় এক হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ

প্রায় এক হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ

বেতন ও পেনশন খাতে প্রায় এক হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে রাজ্য সরকারে। এখন বেতন ও পেনশন দিতে রাজ্যের ৫২০০ কোটি টাকা খরচ হয়, জানুয়ারিতে তা ছাড়িয়ে যাবে ৬০০০ কোটি। সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ মেটাতেই এই বিপুল পরিমাণ বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার।

কত গুণ বাড়ল বেতন

কত গুণ বাড়ল বেতন

উদাহরণ স্বরূপ জানানো হয়েছে, যাদের বেতন ছিল ১০০ টাকা। তারা এখন ২৮০ টাকা ৯০ পয়সা বেতন পাবেন। ১০০ টাকার উপর মহার্ঘ্য ভাতা ছিল ১২৫ টাকা। তা জুড়়ে দিয়েই বেতনবৃদ্ধি করা হয়েছে ১৪.২ শতাংশ। অর্থাৎ এই হিসেবে মোট বেতন দাঁড়াচ্ছে ২৫৭ টাকা। তার উপর যোগ হবে তিন বছরের ইনক্রিমেন্ট। সব মিলিয়ে মোট বেতন দাঁড়াবে ২৮০.৯০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+