মমতার সরকার সুখবর দিল করোনার আবহে, ৩৩ হাজার শূন্যপদে নিয়োগ রাজ্যে
মমতার সরকার সুখবর দিল করোনার আবহে, ৩৩ হাজার শূন্যপদে নিয়োগ অতি শীঘ্রই
করোনার আবহেও থেমে নেই শূন্যপদে নিয়োগ নিয়ে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পরিকল্পনা। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে শূন্যপদে নিয়োগের। এ মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের অর্থমন্ত্রক জানিয়ে দেবে এই নিয়োগের কথা। গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে রাজ্যের প্রায় ৩৩ হাজার শূন্যপদে।

৩৩ হাজার শূন্যপদে নিয়োগ
রাজ্যের অর্থ দফতর জরুরি ভিত্তিতে ৩৩ হাজার শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তাই তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করে গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। তবে কোন দফতরে এই নিয়োগ হবে তা স্পষ্ট হয়নি। শীঘ্রই সবিস্তারে জানানো হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে।

কোন গ্রুপে কত নিয়োগ
রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সবথেকে বেশি নিয়োগ হবে গ্রুপ সি কর্মী। মোট ১৭,৭২৩ পদে নিয়োগ হবে বলে জানা গিয়েছে। এছাড়া গ্রুপ বি পদে ৯,১২৭ শূন্যপদে এূবং গ্রুপ ডি পদে ৬,৭৮০ জনকে নিয়োগ করা হবে। বিশেষভাবে শারীরিক ক্ষমতাসম্পন্নদের জন্যও সংরক্ষিত থাকছে পদ।

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে
বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই পদে নিয়োগ হবে। রাজ্যের অর্থ মন্ত্রক ২০১৭ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনকে দায়িত্ব অর্পণ করেছিল। এই নতুন আইন পাশের পর রদ হয়েছে স্টাফ সিলেকশন কমিশন।

২০১৭ সালে আইন পাসের পর
এর আগে সরকারি দফতরে নিয়োগে স্টাফ সিলেকশন অ্যাক্ট অনুযায়ী নিয়োগ হয়। সেই আইন মোতাবেক ২০১৩ সালে নিয়োগের দায়িত্ব দেওয়া হয় স্টাফ সিলেকশন কমিশনকে। বিশেষ করে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ হত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। ২০১৭ সালে বিধানসভায় আইন পাসের পর রদ হয়ে যায় তা।












Click it and Unblock the Notifications