নির্বাচনের আগেই সুখবর দিল মমতার সরকার, পঞ্চায়েতে বাড়ির আইনে আসছে পরিবর্তন

মুখ্যমন্ত্রীই প্রস্তাব দিয়েছিলেন। এখন তা অনুমোদন হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। আগামী বিধানসভা অধিবেশনেই পঞ্চায়েত বাড়ি নির্মাণ সংক্রান্ত আইন পাস হয়ে যাবে।

পঞ্চায়েত নির্বাচনের আগেই বাড়ি তৈরির আইনে বড়সড় বদল আনছে রাজ্য সরকার। শুক্রবারই পঞ্চায়েত এলাকায় বাড়ি নির্মাণ সংক্রান্ত আইনি বদল আনার কথা ঘোষণা করেছে নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন রওনা দেওয়ার আগে পঞ্চায়েত নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মুখ্যমন্ত্রীই এই প্রস্তাব দিয়েছিলেন। এখন তা অনুমোদন হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

নির্বাচনের আগেই পঞ্চায়েতে বাড়ির আইনে পরিবর্তন আনছেন মমতা

আগামী বিধানসভা অধিবেশনেই পঞ্চায়েত বাড়ি নির্মাণ সংক্রান্ত আইন পাস হয়ে যাবে। এই নয়া নিয়মে পঞ্চায়েত এলাকায় পাঁচ তলা বাড়ি নির্মাণের ছাড়পত্র পাওয়া যাবে। এতদিন তিনতলা বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হত পঞ্চায়েত এলাকায়। তা বাড়িয়ে পাঁচতলা করা হয়েছে। ফলে নতুন আইন পাস হয়ে গেলে পাঁচতলা বাড়ি তৈরিতে কোনও বাধা থাকবে না।

সেইসঙ্গে এই আইনে ৪০ দিনের মধ্যে অনুমোদন দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। ৪০ দিনের মধ্যে অনুমোদন না পেলে অভিযোগ জানানো যাবে। বাড়ির প্ল্যান অনুমোদনে দুর্নীতি রুখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সেইসঙ্গে কর কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। এবার কর কাঠামো হবে পুল এলাকায় মতো। তবে গ্রামীণ অর্থনীতি মেনেই তা করা হবে।

আগামী বিধানসভা অধিবেশনেই পঞ্চায়েত বাড়ি নির্মাণ সংক্রান্ত প্রস্তাব পেশ করা হবে। তা আইন আকারে পাসও হয়ে যাবে ওই অধিবেশনেই। বিষয়টি পরিকল্পনার স্তরে ছিল দীর্ঘদিন। পঞ্চায়েত নির্বাচনের আগেই তা মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হয়। সেইমতোই পঞ্চায়েত বৈঠকে তা পাস হয়ে গেল। এবার বিধানসভায় অনুমোদনের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+