Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্য সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করল মমতার সরকার! রথযাত্রা নিয়ে বিজ্ঞপ্তি জারি

রথযাত্রা উপলক্ষে রাজ্য সরকারি কর্মীদের জন্য ছুটি ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মঙ্গলবার রাজ্যের সব সরকারি দফতর বন্ধ থাকবে।

রথযাত্রা উপলক্ষে রাজ্য সরকারি কর্মীদের জন্য ছুটি ঘোষণা করল মমতা বন্যোাতপাধ্যায়ের সরকার। মঙ্গলবার রাজ্যের সব সরকারি দফতর বন্ধ থাকবে। সোমবার রাজ্যের অর্থ দফতরের সচিব বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন রথের দিন রাজ্যের সরকারি সমস্ত দফতরে ছুটি থাকবে।

রথযাত্রায় রাজ্য সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করল মমতার সরকার

রাজ্য সরকার একইসঙ্গে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রথযাত্রা হোক বা রথের মেলা কোনও জায়গাতেই জমায়েত করা যাবে না। রথ দেখতে গেলেও দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে যেতে হবে। সংক্রমণ থেকে নিরাপদ থাকতেই রাজ্য সরকার এ ব্যাপারে কড়া সিদ্ধান্তের কথা জানিয়েছে।

রাজ্যের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারি দফতর, পুরনিগম ও পুরসভা, গ্রাম পঞ্চায়েত, সরকার পরিচালিত অন্য প্রতিষ্ঠানও এদিন বন্ধ থাকবে। করোনার আবহে সমস্ত সরকারি অফিস এখনও স্বাভাবিক হয়নি। অনেক দফতরেই সিংহভাব উপস্থিতি থকাছেন না। পরিবহণ সমস্যা তীব্রতর এই করোনা পরিস্থিতিতে। জেলার কর্মীরা পৌঁছতে পারছেন না অফিসে।

এখানে উল্লেখ্য, সুপ্রিম কোর্ট অন্য সমস্ত রথযাত্রার অনুমতি না দিলেও শর্তাধীনে পুরীর রথযাত্রার অনুমতি দিয়েছে। পুরীর ঐতিহ্যবাহী রথ হবে নিয়ম মেনে। পরিস্থিতি পর্যালোচনা করে রথযাত্রা আযোজনের উদ্যোগ নেবে ওড়িশা সরকার। জনস্বাস্থ্য বিধি মেনেই এই রথযাত্রা হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+