জামাইষষ্ঠীতে খুশির খবর সরকারি কর্মীদের জন্য, ‘ছুটি’ ঘোষণা মমতা সরকারের
রাজ্য সরকার ফের খুশির খবর দিল সরকারি কর্মীদের জন্য। জামাইষষ্ঠীতে বৃহস্পতিবার সরকারি দফতরে এলেও কর্মচারীদের গোটা দিল কাজ করতে হবে না। এই ঘোষণা করে নবান্নের তরফে জানানো হয়েছে জামাইষষ্ঠীর দিন অর্ধদিবস ছুটি থাকবে।
সরকারি কর্মীদের ডিএ বিতর্কে যখন আন্দোলন চলছে, তখন রাজ্য সরকার ঘোষণা করেছিল সরকারি দফতরে টিফিন আওয়ার্সে বাইরে যাওয়া বন্ধ। কিন্তু তারই মধ্যে বৃহস্পতিবার জামাইষষ্ঠী উপলক্ষে সরকারি কর্মচারীদের অর্ধদিবস ছুটি দিয়ে চমকে দিল।

কয়েকদিন আগেই ডিএ বিতর্ক নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্রের থেকে বেশি ছুটি দেয় রাজ্য সরকার। বিধানসভা মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো রাজ্যের থেকে আলাদা। কেন্দ্রের সরকার কতদিন আর ছুটি দেয়। আমরা সরকারি কর্মীদের ছুটি-সহ নানা সুবিধা দিই।
এদিন ফের ছুটি দিয়ে রাজ্য সরকার বুঝিয়ে দিল তারা সরকারি কর্মচারীদের পাশেই থাকবে। এর আগেও জামাইষষ্ঠীতে সরকারি কর্মচারীদের ছুটি দিয়েছিল রাজ্য সরকার। ২০২১ সালে রাজ্য সরকার পূর্ণদিবস ছুটি দিয়েছিল। তবে এবার পূর্ণদিবস ছুটি নয়, রাজ্য সরকার এবার অর্ধদিবস ছুটি দিল।

এবার সরকারি দফতর দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে, তারপর ছুটি। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণে যে সব রাজ্য সরকারি অফিস চলে, শহর ও গ্রামীণ সরকারি প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সর্বত্রই দুপুর দুটোর পর বন্ধ থাকবে জামাইষষ্ঠী উপলক্ষে। অর্থাৎ দুপুর দুটোর পর ছুটি হয়ে যাবে সরকারি কর্মীদের। ডিএ বিতর্কের মধ্যেও এ কটা খুশির খবর পেলেন সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের ছুটি দিল মমতার সরকার।












Click it and Unblock the Notifications