Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার দুর্যোগের মুখে, জরুরি অবতরণ সেবক এয়ারবেসে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার দুর্যোগের মুখে পড়ল আকাশে। মঙ্গলবার আকাশপথে বাগডোগরা যাওয়ার সময় দুর্যোগের মুখে পড়ে। এর ফলে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার জরুরি অবতরণ করে। সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয় কপ্টারের।

মঙ্গলবার জলপাইগুড়ির ক্রান্তি থেকে উড়েছিল কপ্টার। যাচ্ছিল বাগডোগরা। মাঝ আকাশে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্যোচ্পাধ্যায়ের কপ্টার, তখন প্রবন বৃষ্টি শুরু হয়। ফলে পাইলট ঝুঁকি না নিয়ে বাগডোগরা না গিয়ে সেবক এয়ারবেসেই নামান কপ্টার।

image of Mamata Banerjee’s copter

মাঝা আকাশে প্রবল বৃষ্টি শুরু হওয়ায় পাইলট উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে যেদিকের আকাশ পরিষ্কার সেদিকে উড়িয়ে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যে তিনি দেখতে পান সেবক এয়ারবেস। সেখানেই জরুরিভিত্তি অবতরণ করেন। হেলিকপ্টারে সকলেই নিরাপদ রয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনই কলকাতার ফেরার কথা ছিল। তিনটে নাগা তাঁর কলকাতা বিমানবন্দরে নামার কথা। কিন্তু তার মধ্যেই বিপত্তি ঘটল প্রাকৃতিক দুর্যোগ। সকাল থেকে জলপাইগুড়িতে বৃষ্টি চলছিল। বৃষ্টি খানিকটা কমতেই তিনি তড়িঘড়ি জনসভা শেষ করে বেরিয়ে পড়েন বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে।

এদিন মাত্র ৪০ মিনিট বক্তব্য রেখেই তিন জলপাইগুড়ি থেকে বেরিয়ে পড়েন। তখন বৃষ্টি কমে গিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর বিমান ছাড়ার মুহূর্তে ফের আকাশ মেঘলা করে যায়। আবারও বৃষ্টি নামতে পারে বলে আশঙ্কা তৈরি হয়। এরপর কালক্ষেপ না করে তড়িঘড়ি বিমান ছেড়ে দেন পাইলট। কিন্তু পরক্ষণের তাঁকে পড়তে হয় দুর্যোগের মুখে।

Mamata Banerjee

জলপাইগুড়ির ক্রান্তি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় ১২টা ৫০ মিনিটে। কিন্তু মাঝ আকাশে যখন তাঁর কপ্টার তখন, মুষলঘারে বৃষ্টি চলছে। মুখ্যমন্ত্রীর কপ্টার তখন বৈকুণ্ঠপুরের জঙ্গল পার হচ্ছিল। এই সময় উপস্থিত বুদ্ধির পরিচয় দেন পাইলট।

তিনি সম্পূর্ণ উল্টোদিকে ঘুরিয়ে দেন কপ্টারটিকে। আকাশ যেদিকে পরিষ্কার সেদিকে ঘুরিয়ে তিনি দেখতে পান সেবক এয়ারবেস। জরুরিভিত্তিতে সেখানে অবতরণ করে কপ্টারটি। এর ফলে মুখ্যমন্ত্রীর কপ্টার বিপদ এড়াতে সমর্থ হয়। সেবকে নামার পরে সেখান থেকে আকাশপথে বাগডোগরা আসার পরিকল্পনা বাতিল করা হয়।

Mamata Banerjee

এরপর সড়কপথে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে তিনি বিশেষ বিমানে আসবেন কলকাতায়। মুখ্যমন্ত্রীর কলকাতার নামার কথা ছিল দুপুর তিনটে নাগাদ। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ে আর পৌঁছতে পারবেন না। তাঁর কলকাতা পৌঁছনো ১ ঘণ্টা পিছিয়ে যাবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+